বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাওলানা ফজলুর রহমান সম্পর্কে পাঁচ তথ্য জেনে নিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারের অপসারণের আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটির অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল। যার নেতৃত্ব দিয়ে এরই মধ্যে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে রয়েছেন দেশটির জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।

প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ এবং দেশব্যাপী পুনরায় নির্বাচনের দাবিতে ইতোমধ্যে তার ডাকে রাজপথে নেমে এসেছেন প্রায় লক্ষাধিক জনগণ। এবার প্রশ্ন উঠেছে- কে এই মাওলানা ফজলুর রহমান, তার রাজনৈতিক পরিচয় কী? এখানে জেনে নিন, মাওলানা ফজলুর রহমান সম্পর্কে পাঁচ তথ্য।

১. ১৯৫৩ সালের ২১ জুন দেশটির ডেরা ইসমাইল খান জেলার আব্দুল খয়েল গ্রামের মুফতি মাহমুদের গৃহে জন্মগ্রহণ করেন মাওলানা ফজলুর রহমান। দিনটি ছিল শুক্রবার পবিত্র ঈদুল আজহার দিন।

২. প্রাতিষ্ঠানিক পড়াশোনার শুরুর দিকে স্কুলে পড়লেও মেট্রিকের পর মাদরাসায় এসেছেন এবং দারুল উলুম হক্কানিয়া আকুড়াখট মাদরাসা থেকে ১৯৭৯ খ্রিষ্টাব্দে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন।

. ১৯৮১ সালে তিনি যখন জেনারেল জিয়াউল হকের বিরুদ্ধে আন্দোলনের ফলে কারাবন্দি হন, মূলত তখনই তাকে জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। ১৯৯৫ সালের ২৮ মার্চ দলের সভাপতি হাফিজুল হাদিস আল্লামা আব্দুলাহ দরখাস্তির ইন্তেকালের পর মাওলানা ফজলুর রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হন।

৪. ২০০২ সালে মতপার্থক্যের ঊর্ধ্বে ওঠে পাকিস্তানের সবকয়টি ইসলামি দলকে সঙ্গে নিয়ে মাওলানা ফজলুর রহমান ‘মুত্তাহিদা মজলিসে আমল’ বা এম এম এ নামে জোট গঠন করে নতুন এক শক্তি নিয়ে আবির্ভূত হন। কারচুপি সত্ত্বেও পরবর্তী নির্বাচনে ৭২টি আসন লাভ করেছিল এই জোট।

৫. তিনি তার রাজনৈতিক জীবনে এখন পর্যন্ত মোট ১০ বার কারাবরণ করেছিলেন। বর্তমানে তাকে সরকারের পক্ষ থেকে ফের কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়। যদিও তিনি এতে একটুও ভীত না হয়ে নিজের সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রেখেছেন। এমনকি শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ