শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর সান্নিধ্যে এক স্মরণীয় সন্ধ্যা সিয়ানাহ ট্রাস্টের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন ২০৩২ সালের মধ্যে ৬৪ জেলায় মারকাযুল ফুরকানের কার্যক্রম চালুর পরিকল্পনা মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য

সড়কে শৃঙ্খলা না থাকলে উন্নয়নের মূল্য নেই: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার উপর গুরুত্বারোপ করে বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক আইন পাস হয়েছে। সড়কে শৃঙ্খলা না থাকলে উন্নয়নের কোনো মূল্য নেই।

শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফোরলেন ও ফ্লাইওভার নির্মাণ কাজের পরিদর্শনের এসে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিশ্ব ব্যাংক আমাদের অর্থায়ন করছে। তাই আমরা আঁটঘাট বেঁধে নেমেছি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি প্রধানমন্ত্রী নিজে খোঁজ খবর নিচ্ছেন। এছাড়া রাজধানীর উত্তরা থেকে গাজীপুর আসতে সাময়িক ভোগান্তির জন্য সবাইকে একটু ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

চলমান শুদ্ধি অভিযান নিয়ে ওবায়দুল কাদের বলেন, যারা সরকারি দলে এসে বিভিন্ন খারাপ কাজে জড়িয়ে পড়ছে, তাদের বিরুদ্ধে এ অভিযান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের তত্ত্বাবধানে অনুপ্রবেশকারীদের তালিকা করেছেন এবং প্রধানমন্ত্রীর কাছে এই তালিকা রয়েছে। এই নামের তালিকাটি পার্টি অফিসে এবং বিভাগীয় দায়িত্বপ্রাপ্তদের কাছে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ