মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ইসলামি রাজনীতির মূল ভিত্তি আল্লাহর সন্তুষ্টি’ দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা

কুরআন পড়ানোর অঙ্কিত ছবির দাম ৪৫ লাখ পাউন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘কুরআন প্রশিক্ষণ’ নামে প্রসিদ্ধ এ ছবিটি অটোমান যুগের ‘উসমান হামিদী বেইক’এর অন্তর্গত। এ ছবিটি লন্ডনের স্যাটবাইস নিলাম সেন্টারে ৪৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে।

জানা যায়, কোরান প্রশিক্ষণ নামে প্রসিদ্ধ এ বোর্ডটি নাজদ ওরিয়েন্টাল আর্ট গ্রুপের মালিকানাধীন ৪০টি বোর্ডের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছে।

এছাড়াও এ নিলাম সেন্টারে ফ্রান্সের বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী জাঁন লিওন জেরোম-এর (জন্ম ১৮২৪– মৃত্যু: ১৯০৪) আরবিয়ান হর্সব্যাক ক্রসিং দ্য ডেজার্ট নামক একটি অঙ্কিত ছবি ৩১ লাখ ৩৫ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

জার্মানের বিখ্যাত চিত্রশিল্পী গুস্তাভ পাওরেনফাইন্ডের ইয়াফার বাজার নামে প্রসিদ্ধ ছবিটি ৩৭ লাখ ২৭ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।

সেপ্টেম্বর মাসে ওসমান হামিদি বেইকের নিজ হাতে অঙ্কিত ১৩৯ বছরের পুরনো এক নারীর কুরআন পড়ার একটি স্থিরচিত্র লন্ডনের বানহামসে নিলামে বিক্রি হয়।

এ বিখ্যাত চিত্রকর্মটি ৬৩ লাখ পাউন্ড তথা ৭৪ লাখ ডলারে বিক্রি হয়েছে। ওসমান হামিদি বেইক এই ছবিটি ১৮৮০ সালে কাপড়ের ক্যানভাসে আঁকেন।

ওসমান হামিদি বেইক ১৮৪২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯১০ সালে মৃত্যুবরণ করণে। তিনি তার জীবদ্দশায় একজন দক্ষ চিত্রশিল্পী ছিলেন। এছাড়াও তিনি প্রত্নতাত্ত্বিক, রাজনীতিবিদ এবং স্থপতি ও যাদুঘরের পরিচালক ছিলেন। তিনি ইস্তাম্বুলের মিউজিয়াম অফ ফাইন আর্টস প্রতিষ্ঠা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ