শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

সৌদি আরবে উচ্চশিক্ষার সুযোগ: আবেদন করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে অনেকে পড়াশোনা করতে যেতে চান। কেউ যেতে পারেন কেউ পারেন না।

মুসলিম দেশসমূহের শিক্ষার্থীদের প্রতিবছরই উচ্চ শিক্ষার সুযোগ দিয়ে থাকে সৌদি আরব। বরাবরের মতো এবারও দেশটির আল-কাসিম ইউনিভার্সিটি বিভিন্ন মুসলিম দেশ থেকে শিক্ষার্থীদের স্কলারশিপে মাস্টার্স ডিগ্রির সুযোগ দিচ্ছে।

বাংলাদেশি শিক্ষার্থীরাও গ্রহণ করতে পারবেন এই সুযোগ। এমবিএ, ইকোনোমিকস, ফিন্যান্স ও ইসলামিক ফিন্যান্স এই ৪টি বিষয়ে মাস্টার্স প্রোগামে স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

স্কলারশিপের বিষয়টি বিশেষভাবে তত্ত্বাবধান করছেন কলেজ অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন ড. নাসির। স্কলারশীপ সংক্রান্ত যাবতীয় ডকুমেন্টস nas.alnassar@gmail.com, nnsaar@qu.edu.sa মেইল করতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস

ক. পাসপোর্টের কপি। খ. অ্যাকাডেমিক প্রোফাইলসমৃদ্ধ সিভি।

ই-মেইলের সাবজেক্টে applying for Masters in (Your subject) By Reference of Dr. Tossef Azid লিখতে হবে।

সিজিপিএ, আইএলটিএস ও জিএমএটি’তে ভালো স্কোর থাকলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। আরবি ভাষা জানা শিক্ষার্থীরা অগ্রাধিকার পেয়ে থাকেন।

বর্তমানে আল-কাসিম বিশ্ববিদ্যালয়ে ৩০ জন বাংলাদেশি ছাত্র সম্পূর্ণ বৃত্তি নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন। ৬ জন বাংলাদেশি শিক্ষকও কর্মরত রয়েছেন।

ছাত্রদের জন্য রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি ও উন্নতমানের ক্যান্টিনের ব্যবস্থা। এছাড়াও রয়েছে উন্নতমানের হোস্টেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ