সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

কাগজের ফুল বানাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: মন ভালো রাখতে, মনের অবসাদ দূর করতে বা ঘরের সৌন্দর্য বর্ধনে ফুলের জুড়ি নেই। একগুচ্ছ ফুলের উপস্থিতি ঘরের পুরো পরিবেশই পাল্টে দেয়। সব টাটকা বা তাজা ফুল ঘরে রাখা সম্ভব হয় না। কারণ শুধু ফুল সাজালে হয় না, তার বিশেষ যত্নেরও প্রয়োজন হয়।

অনেকেই এই বিশেষ যত্নের সময়টুকু করে উঠতে পারেন না। বসার ঘরে বা শোবার ঘরে যদি এক গোছা কৃত্রিম ফুল বানিয়ে ফুলদানীতে সাজিয়ে রাখলে চিরবসন্ত বিরাজ করবে ঘরে। বাজারে ফাইবার, প্লাস্টিক, কাপড় ও কাগজের নানা রকম ফুল কিনতে পাওয়া যায়। ঘরেও কাগজের ফুল তৈরি করে ঘর সাজাতে পারেন অনায়াসেই।

উপকরণ: হ্যান্ডমেইড কাগজ, ফ্লোরাল টেপ, স্কচটেপ, আঠা, বাঁশের চিকন কাঠি, কাঁচি, পেনসিল।

পদ্ধতি: যে ফুল তৈরি করবেন সেই ফুলের রঙের হ্যান্ডমেইড কাগজ নিন। ফুলের পাপড়ির আকার অনুযায়ী আকৃতি কাগজে পেনসিল দিয়ে আঁকুন। এবার সাবধানে কাঁচি দিয়ে কেটে ফুলের পাপড়িগুলো বের করে ফেলুন। লাল কাগজ চারকোনা করে কাটুন এবং মুড়িয়ে এবং আঠা মাখিয়ে বৃন্তের আকার দিন।

ফুলের পাপড়িগুলো বৃন্ত ঘিরে আঠা দিয়ে চেপে চেপে লাগান। গোড়া মজবুত করতে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে নিন। ফুলের পাপড়িগুলোর চারপাশে একটু ভাঁজ করে হাত দিয়ে চেপে দিন যাতে কাটা অংশ খুব বেশি বোঝা না যায়। এবার সবুজ কাগজ দিয়ে পাতা তৈরি করুন। কালো মার্কার দিয়ে পাতার শিরা-উপশিরা আঁকুন। পাপড়ির মতো পাতারও চারপাশে কাগজ ভাঁজ করে দিন।

এবার বাঁশের কাঠিতে ফ্লোরাল টেপ প্যাঁচান। এমনভাবে প্যাঁচান যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। কাঠির মাথায় এবং কিছু দূর পর পর ফুল বসিয়ে স্কচটেপ দিয়ে আটকে দিন। পাতাগুলো মাঝ বরাবর হালকা ভাঁজ করুন। এরপর ফুলের মাঝে মাঝে পাতা বসিয়ে স্কচটেপ দিয়ে আটকে দিন। এভাবে কয়েকটি স্টিক তৈরি করে ফুলদানীতে রেখে ঘরে সাজিয়ে রাখুন।

স্টেশনারি দোকানগুলোতেই পাওয়া যাবে কাগজের ফুল তৈরির সব উপকরণ। হ্যান্ডমেইড পেপার দিয়ে ফুল বানাতে না চাইলে আর্টপেপার ব্যবহার করেও ফুল তৈরি করতে পারেন। একই পদ্ধতি কাপড়ের ফুলও তৈরি করে ঘর সাজাতে পারেন।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ