মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিশ্বের সবচেয়ে বড় উটদৌড় প্রতিযোগিতা শুরু হচ্ছে সৌদিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুুল্লাহ তামিম ♦

বিশ্বের সবচেয়ে বড় উট দৌড় প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে সৌদি আরবের তায়েফে। সৌদি সরকার এ প্রতিযোগিতাকে অনেক গুুরুত্বের সঙ্গে দেখছে। কারণ সৌদির বিভিন্ন শহরকে শীর্ষ পর্যটন কেন্দ্র হিসাবে পরিণত করতে সহায়তা করছে এ প্রতিযোগিতাগুলো।

আজ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উদ্বোধন করেন এ প্রতিযোগিতা। বিখ্যাত এ  ক্যামেল ফেস্টিভ্যাল দেশীয় এবং আন্তর্জাতিক পর্যটন বিকাশের জন্য সহায়তা করছে বলে জানায সৌদি সরকার।

সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় ও আরব দেশগুলি থেকে প্রায় ১২ হাজার উট প্রায় ৪২ কোটি টাকার পুরষ্কারের জন্য ৪৩৯ বিভাগে প্রতিযোগিতা করছে।

তায়েফ প্রদেশের উটের বাজারগুলিতে সাম্প্রতিক মাসগুলিতে পশুর দাম বৃদ্ধি পেয়েছে এ প্রতিযোগিতার কারণে। অনেক উট মালিক তাদের স্টক প্রচার করতে এবং উটের পণ্য ক্রয় বা বিক্রয় করতে এলাকায় ব্যবসার আসড় খুলে বসছে। এ

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সমর্থিত এই উৎসবটির লক্ষ্য উটের সাংস্কৃতিক গুরুত্ব উদযাপন করা। আর এ প্রতিযোগিতা সৌদির অর্থনৈতিক অবস্থারও উন্নয়নে সহায়তা করে।

সৌদি ক্যামেল রেসিং ফেডারেশন (এসসিআরএফ) জেনারেল স্পোর্টস অথরিটি (জিএসএ) এর প্রতিনিধিরা তায়েফকে এ প্রতিযোগিতার জন্য নির্ধারণ করেছে কারণ তায়েফ আরব বিশ্বের অন্যতম প্রাচীন উটের উৎস ছিল।

তবে অঞ্চলটি অনন্য প্রাকৃতিক সাইট, মাঝারি আবহাওয়া, অ্যাডভেঞ্চার স্পোর্টস, সংস্কৃতি ঐতিহ্য থাকায় এটিকেই বাছাই করা হয়েছে।  এ প্রতিযোগিতা কেন্দ্র করে সৌদিসহ বিভিন্ন দেশ থেকে মানুষ ছুটে আসে। ব্যবসায়িকরা তাদের ব্যবসার মাল নিয়ে আসে। স্থানীয়রাও বিভিন্ন জিনিস বিক্রি করতে ছোট ছোট দোকান সাজিয়ে বসে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ