বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

বাংলাদেশের যে গ্রামে জনসংখ্যা মাত্র ৫ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের একটি গ্রাম ‘শ্রীমুখ’। মোট জনসংখ্যা মাত্র পাঁচজন। একজন পুরুষ, তিনজন নারী ও একটি শিশু।

সরকারি গেজেটভুক্ত এ গ্রামে স্বাধীনতার পূর্ব থেকেই বসবাস করে আসছেন একটি মাত্র পরিবার। জানা গেছে, খাজাঞ্চী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্তর্গত তেলিকোনা ও পশ্চিম নোয়াগাঁও গ্রামের মধ্যবর্তী গ্রাম হচ্ছে ‘শ্রীমুখ’।

এক সময়ে ওই গ্রামে (শ্রীমুখ) একটি হিন্দু পরিবার বসবাস করতেন। ১৯৬৪ সালে রায়টের সময় ওই হিন্দু পরিবার তাদের বাড়িটি বর্তমান বাসিন্দা আপ্তাব আলীর পূর্ব পুরুষের কাছে বিক্রি করে অন্যত্র চলে যান।

এরপর থেকে এই বাড়িতে আপ্তাব আলীর পরিবার বসবাস করে আসছেন। শ্রীমুখ গ্রামে মাত্র পাঁচজন সদস্য হওয়ায় তারা পার্শ্ববর্তী পশ্চিম নোয়াগাঁও গ্রামের পঞ্চায়েতের সাথে রয়েছেন।

গ্রামটির যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। যাতায়াতের জন্য নেই কোনো রাস্তা। ছোট একটি আইল দিয়েই যাতায়াত করেন লোকজন। বিশেষ করে বর্ষা মৌসুমে এই গ্রামের লোকজন নৌকা ছাড়া বাড়ি থেকে বের হতে পারেন না।

শুকনো মৌসুমেও কাদা পেরিয়ে তাদের চলাচল করতে হয়। ফলে গ্রামের বাসিন্দাদেরকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছোট গ্রাম হওয়ায় তারা উন্নয়ন বঞ্চিত ও অবহেলিত রয়েছেন বলে মনে করছেন এ গ্রামের বাসিন্দারা।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন বলেন, ‘বাংলাদেশে একটি বাড়ি নিয়ে গঠিত এরকম একটি ছোট গ্রাম খুবই কম রয়েছে।

এ বাড়ির আশপাশে নিজস্ব কোনো জায়গা না থাকায় তাদের কোনো রাস্তা নেই। তাই বাধ্য হয়েই তারা একটি ছোট আইল দিয়ে যাতায়াত করেন।’

গ্রামের বাসিন্দারা যদি রাস্তার জন্য জায়গার ব্যবস্থা করে দেন তাহলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ