বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

যে কারণে ‘অ্যাম্বুলেন্স’ শব্দটি উল্টো করে লেখা থাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যাম্বুলেন্সের সামনের অংশে ‘অ্যাম্বুলেন্স’ শব্দের ইংরেজি বর্ণগুলো উল্টো করে লেখা থাকে। কেন এমন করা হয়ে থাকে? আপনারা নিশ্চয়ই জানেন, আমরা আয়নায় যখন কোন জিনিসের প্রতিবিম্ব দেখি; তখন তা আনুভূমিকভাবে উল্টো দেখি। যেমন- আয়নায় আমাদের ডানহাতকে বামহাত দেখায়। ঠিক তেমনি আয়নায় কোন শব্দ দেখলে তা উল্টো দেখা যায়। যা বাস্তবে ডান থেকে শুরু হয়, তা আয়নায় বাম থেকে।

গাড়ির সামনে যে লুকিং গ্লাস থাকে তাতে ড্রাইভার পেছনে থাকা গাড়ির অবস্থান দেখতে পারেন। অ্যাম্বুলেন্সের সামনে কোন গাড়ি থাকলে সে গাড়ির ড্রাইভার লুকিং গ্লাসে উল্টো অ্যাম্বুলেন্সের সঠিক প্রতিবিম্ব দেখতে পাবেন এবং সহজে অ্যাম্বুলেন্সের জন্য পথ ছেড়ে দিতে পারবেন।

মূলত এ ভাবনা থেকেই অ্যাম্বুলেন্সের সামনে শব্দটি উল্টো করে লেখা থাকে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে, অ্যাম্বুলেন্সের জন্য তো নির্ধারিত সাইরেন রয়েছে। যার মাধ্যমে সহজে বোঝা যায়। তাহলে এ লেখার কী দরকার? এক্ষেত্রে অ্যাম্বুলেন্সের জরুরি অবস্থান বোঝাতে শ্রবণ ও দৃষ্টি শক্তি উভয়কে কাজে লাগানোর জন্য এ ব্যবস্থা করা হয়েছে।

তাই আপনি কখনো ড্রাইভারের আসনে থাকলে পেছনে থাকা অ্যাম্বুলেন্সকে জায়গা করে দিন। হয়তো তাতে কোন গুরুতর অসুস্থ বা আহত রোগীর জীবন বাঁচাতে আপনার ভূমিকা ফলপ্রসু হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ