শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা জানেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, নিশ্চয় আল্লাহর কাছে মনোনিত ধর্ম ইসলাম। কিন্তু আপনি কি জানেন? এ বিশ্বচরাচরে কত হাজার ধর্ম মানুষ আবিস্কার করেছে। মানুষের তৈরি কোনো ধর্ম বিশ্বাস কিন্তু আল্লাহ তায়ালা গ্রহণ করবেন না।

পৃথিবীতে ধর্মের সংখ্যা জানতে চাইলে গড়পড়তা ৫-১০টি ধর্মের নাম বলতে পারবেন এমন লোকের সংখ্যা খুব বেশি হবে না। কিন্তু পরিসংখ্যান আপনাকে এতো বেশি সংখ্যক ধর্মের তথ্য দেবে তাতে আপনি আশ্চর্যই হবেন।

সত্যিকার অর্থেই পৃথিবীর মোট ধর্মের সংখ্যাটা জানলে আপনি খুবই অবাক হবেন। আদিহরেন্ট এর এক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ধর্মের সংখ্যা ৪,৩০০টির কাছাকাছি। এমনকি সংখ্যাটা এর বেশিও হতে পারে বলে ধারণা তাদের।

যদিও বিশ্বে বিভিন্ন ধর্মের অনুসারীর সংখ্যার দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে খ্রিস্টান ধর্ম জানা যায়। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর মনোনিত ধর্ম বিশ্বাসীর সংখ্যাই বেশি।

বিশ্বে খ্রিস্টান ধর্মের অনুসারী ৩০ শতাংশের বেশি বলে মনে করা হয়। ইউরোপ ও আমেরিকা মহাদেশ মূলত খ্রিস্টান অধ্যুষিত। আফ্রিকায় রয়েছে বেশ কয়েকটি খ্রিস্টান দেশ।

মানুষের হিসেবে ইসলাম ধর্মের অবস্থান ২য় বলা হয়। ইসলাম ধর্মের অনুসারী হচ্ছে ২৫ শতাংশের কিছু বেশি। তবে পৃথিবীতে দ্রুত সম্প্রসারমান ধর্মের মধ্যে ইসলাম ধর্ম এক নম্বরে। আর একদিন এটাই হবে পৃথিবীর একমাত্র ধর্ম। সাম্প্রতিক পিউ রিসার্চ সেন্টারের জরিপ অনুযায়ী, ২০৫০ সাল নাগাদ ইসলাম বিশ্বে এক নম্বর ধর্ম হিসেবে স্থান করে নেবে।

ধর্মের দিক থেকে তৃতীয় অবস্থান হিন্দু ধর্মের। হিন্দু ধর্ম অনুসারী ১৪ শতাংশের কাছাকাছি। নাস্তিক, অধর্মীয় বা ধর্মনিরপেক্ষ মানুষের সংখ্যা কিন্তু পৃথিবীতে কম নয়। শতাংশ হিসাব করলে এরা ১৬ শতাংশের বেশি হবে। এরপর যথাক্রমে রয়েছে চীনা ঐতিহ্যগত ধর্মের অনুসারী, বৌদ্ধ ধর্মালম্বী এবং আদিবাসী ধর্মের অনুসারীরা রয়েছে। সূত্র: আদিহরেন্ট ডটকম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ