বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

যে ক্রিম মাখলে গায়ে বসবে না মশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে মহামারী রূপ নিয়েছে ডেঙ্গু জ্বর। ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে হলে প্রথমে এডিস মশার প্রজনন ক্ষমতা ধ্বংস করতে হবে। যেকোনো রোগ হওয়ার আগে তা প্রতিরোধ করতে হবে। কারণ রোগে আক্রান্ত হওয়ার আগে রোগ প্রতিরোধ ভালো। আসুন জেনে নেই কীভাবে ঘরেই তৈরি করবেন মশা তাড়ানোর ক্রিম।

মশা তাড়ানোর ক্রিম যেভাবে তৈরি করবেন : ছোট্ট একটি কৌটা বা কাচের বয়াম নিন। একটি মোমবাতি থেকে ২০০ গ্রাম মোম গুঁড়ো করে নিয়ে কৌটায় রাখুন।

এবার ৩০ মিলি নিম তেল এবং ৩০ মিলি গিøসারিন মিশিয়ে নিন। সঙ্গে ৫০ মিলি পানিও পাত্রে ঢেলে দিন। একটি গামলায় ১ লিটার পানি ১০ মিনিট ধরে গরম করুন।

গরম পানিতে নিম তেল, মোম ও পানিভর্তি পাত্রটি বসিয়ে রাখুন। লক্ষ্য রাখবেন, পাত্রের মধ্যে মোম গলছে কি না। যদি না গলে তাহলে গামলার পানি আরও একবার গরম করুন।
গরম পানির গামলা থেকে সাবধানে নিম, তেল, গ্লিসারিন, মোম আরও পানি মেশানো পাত্রটি তুলে এনে টেবিলে রাখুন।

৫-৭ মিনিট পর পাত্রের মধ্যে লেবুর রস ৫ ফোঁটা এবং যেকোনো পারফিউম বা সুগন্ধি ৫ ফোঁটা ঢেলে দিন। এবার ছোট্ট একটি চামচ দিয়ে পাত্রের মিশ্রণটি ৫-৭ মিনিট নাড়তে থাকুন। তৈরি হয়ে যাবে মশা তাড়ানোর ক্রিম।

এই ক্রিমের গন্ধ একটু খরাপ হলেও ক্রিম হাতে-পায়ে মেখে নিন। মশা আপনার কাছেও ঘেষবে না। এই ক্রিম ফ্রিজে অথবা অপেক্ষাকৃত কম তাপমাত্রায় রাখতে হবে। তৈরির দিন থেকে ৬ মাস পর্যন্ত এ ক্রিম ব্যবহার করা যাবে।

এছাড়া বাজারে পাওয়া যায় অডোমোস নামের ক্রিম বা লোসন। এটাও ব্যবহার করতে পারেন।

Image result for odomos

Image result for odomos

-টি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ