শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

ইহুদিরা যে কারণে মাথার তালুতে ছোট কিপ্পা (টুপি) পরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ♦

লক্ষ্য করলে দেখা যায়,ইহুদিদের অনেক পুরুষই টুপি জাতীয় এক ধরণের ছোট কাপড় দিয়ে তাদের মাথার তালুটা ঢেকে রাখে। তাদের ধর্মীয় পরিভাষায় যাকে কিপ্পা বলা হয়। ইহুদিদের ধর্মীয় গ্রন্থ তালমুদে এসেছে,‘তুমি তোমার মাথা ঢেকে রাখো,যেন আসমানের কোন ক্রোধ ও গজব তোমার উপর পতিত না হয়’।

এ ধর্মবিশ্বাস থেকেই ইহুদিজাতি নিজেদের মাথা ঢেকে রাখার সংস্কৃতি পালন করে থাকে। ‘ইবাদত-অর্চনা’ করার সময় ছোট এ টুপি পরিধান করা তাদের ধর্মের আবশ্যকীয় নিয়ম। তবে অন্যান্য সময়ে এটা পরায় কোন বাধ্যবাধকতা নেই।

ইহুদিদের বিশেষ এ টুপি বিভিন্ন রঙের হয়। মতবাদ ও স্তরের তারতম্য বিবেচনায় আলাদা আলাদা রঙ নির্ধারণ করা আছে। ইহুদিধর্মের রক্ষণশীল ও সংস্কারকদের জন্য সাদা রঙের টুপি,আর কালো টুপি পরিধান করে কট্টর ইহুদীগণ এবং ঐ ধর্মের শিক্ষার্থীরা। আর বাকি রঙগুলো সাধারণ শ্রেণীর জন্য। সূত্র: ইসলাম ওয়ে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ