বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হাজিরা কেন 'কাফনের মত সাদা কাপড়' পরিধান করেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র হজ পালনে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় শুক্রবার (১২ জুলাই) পর্যন্ত মোট ৩৯ হাজার ৯৫৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৭৬৮ জন সৌদি আরব গেছেন।

হজের এ নূরানী সফরে লক্ষাধিক হাজিদের গায়ে ছিল শুভ্র কাপড়ের ইহরাম। বিশ্বের সকল দেশ থেকে আগত হাজিরা এই ইহরামের কাপড় পরিধান করে পবিত্র হজ পালন করে থাকেন। তবে হাজিদের কেন শুধু ‘কাফনের মত সাদা কাপড়’ পরতে হয়- এই প্রশ্ন করে থাকেন অনেকে।

হজের সময় যাবতীয় করণীয় সম্পর্কে আল্লাহর রাসুল সা. তার কাছ থেকে শিখে নেওয়ার জন্য আমাদের নির্দেশ দিয়েছেন। হাদিসের বিভিন্ন বিবরণ থেকে আমরা জানতে পারি, হজ চলাকালীন সময়ে রাসুল সা. এ ধরণের কাপড় পরিধান করতেন এবং তার সাহাবীরাও একই ধরণের পোশাক পরিধান করতেন।

হযরত সামুরা ইবনে জুনদুব রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, “সাদা পোশাক পরিধান করো কেননা তা পবিত্র ও উত্তম এবং তোমাদের মৃতদের তার দ্বারাই কাফন প্রদান কর।” (নাসায়ী)

সুতরাং হজের সময় হাজিরা রাসুল সা.-এর অনুসরণ করেই সাদা পোশাক পরেন। আল্লাহই উত্তম জ্ঞানের অধিকারী।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ