বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘ভোটারের উপস্থিতি নির্ভর করে প্রার্থীদের উপর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  নির্বাচনে ভোটারের উপস্থিতি প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের উপর নির্ভর করে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) নতুন দায়িত্ব নেওয়া সচিব মো. আলমগীর।

আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব এসব কথা বলেন।

তিনি আরো বলেছেন, ‘ভোটারের উপস্থিতি নির্ভর করে প্রার্থীদের উপর। নির্বাচন কমিশনের যতটুকু আয়োজন করা দরকার, সেটা শতভাগ করছে। নির্বাচন কমিশন কোনো দলকে উৎসাহ দেয় না বা নিরুৎসাহিত করে না। কমিশনের দায়িত্ব হলো রেফারির মতো। মাঠে যারা খেলবেন, তারা যেন খেলার মতো খেলতে পারেন।’

‘কেউ যদি খেলতে গিয়ে কোনো ফাউল করে, তাকে হলুদ কার্ড বা লাল কার্ড দেখানো। কেউ যদি মাঠে খেলতে না আসে, এটা রাজনৈতিক দলেরই দায়িত্ব। এজন্য নির্বাচন কমিশনকে দায়ী করা যাবে না।’

মো. আলমগীর বলেন, ‘যতদিন দায়িত্বে আছি, যতটুকু দেখার ততটুকু আমি দেখব। আগে পরের ব্যাপারটার দায়িত্ব তো আমি নিতে পারব না। ট্রান্সপারেন্ট থাকব, এটা কথা দিতে পারি। সব জায়গায়ই ভালোমন্দ লোক আছে। আমাদের কাজ হলো শিষ্টের পালন, দুষ্টের দমন। আগে নিজে ঠিক থাকতে হবে। তারপর আরেকজনকে ঠিক করতে পারব।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ