সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত

মোটরসাইকেল-নসিমনের সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও নসিমনের সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত হয়েছেন।

গতকাল রোববার রাতে রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের দরবেশপুর এলাকার যুগী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ব্যবসায়ী মো. সুমন হোসেন (৩৮) ও তার ভাগ্নে মো. তামিম।

সুমন উপজেলার আইয়েনগর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে এবং পৌর শহরের জিয়া শপিং কমপ্লেক্সের মনছোঁয়া ফ্যাশনের সত্ত্বাধিকারী। তামিম পার্শ্ববর্তী চাটখিল উপজেলার শাহাপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাতে জানা যায়, রোববার রাতে দোকান বন্ধ করে সুমন তার ভাগ্নে তামিমকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলটি রামগঞ্জ-ঢাকা আঞ্চলিক মহাসড়কের যুগী বাড়ির সামনে এলে একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে তামিম ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত সুমনকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন সড়ক দুর্ঘটনায় দু’জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ