বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রতিহিংসা: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর বক্তব্যকে তিনি প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে উল্লেখ করেছেন।

জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফর নিয়ে রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করেন। সেখানে তারেক রহমান বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নামটি নিতেও ঘৃণা হয়।

দেশে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি বলেন, 'আজ হোক কাল হোক এক দিন না একদিন তার শাস্তি অবশ্যই কার্যকর হবে।

সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। তিনি বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খানের মাধ্যমে গণমাধ্যমে এ বিষয়ে একটি বিবৃতি পাঠান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন শিষ্টাচার বিহীন। এটা পুরোপুরি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ