মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাবা শরীফ নিয়ে প্রামাণ্য চিত্র করলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: পবিত্র কাবা শরীফ নিয়ে ডকুমেন্টারি বা প্রামাণ্য চিত্র করলো পাকিস্তান। প্রামাণ্য চিত্রটির নাম ‘ওয়ান ডে অন হারাম’ (হারামে একদিন)। এটি পবিত্র রমজানে পাকিস্তানের সকল পেক্ষাগৃহে প্রচার করা হয়েছে। কয়েক কোটি রুপী খরচ করে নির্মিত ছবিটি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে অনেক আগেই।

এটি ওয়াল্ড ফিল্ম ইন্ডাষ্ট্রি ‘ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল’ এ প্রদর্শিত হয়েছে। ফিল্মটি আমেরিকা , লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বড় বড় পেক্ষাগৃহগুলোতে প্রদর্শন করা হচ্ছে। কাবা শরীফ নিয়ে নির্মিত এটিই বিশ্বের প্রথম ডকুমেন্টারি। ডকুমেন্টারিটি নির্মাণ করতে পাকিস্তানের ফিল্ম প্রযোজক ‘হেদায়াত হুসাইন’ এর এক বছর সময় লেগেছে।

কাবা শরীফ নিয়ে ডকুমেন্টারি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, হারাম শরীফকে আমি নতুনভাবে ও একক দৃষ্টিভঙ্গিতে প্রকাশ করতে চেয়েছি। ডকুমেন্টারিতে আমি হারাম শরীফের ব্যাপারে এমন এমন তথ্য সংযোজন করেছি যা আজ পর্যন্ত কেউ প্রকাশ করেনি।

সূত্র: এক্সপ্রেস নিউজ পাকিস্তান

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ