বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক বিকেএমের গুলশান জোনের নাগরিক সমাবেশ সফল করতে প্রস্তুতি বৈঠক ইলমুল কিরাআতের পরীক্ষা নেওয়ার উদ্যোগ বেফাকের রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি মুদি দোকানসহ ১৬ ব্যবসায়ী খাতকে ভ্যাটের আওতায় আনার উদ্যোগ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

'ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্নে ও নিরাপদে যাতায়াত নিশ্চিত করুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নাড়ীরটানে বাড়িফেরা মানুষের নিরাপদে ও নির্বিগ্নে যাতায়াত নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, রাজধানীসহ শহরে বসবাসরত অধিকাংশ মানুষ গ্রামমুখি। তাই বিভিন্ন উৎসব উপলক্ষে তারা গ্রামে ফেরেন। কিন্তু দুই ঈদে গ্রামে ফেরা মানুষের বিভিন্ন সমস্যা দেখা যায় যেমন- পরিবহন সমস্যা, ভাড়া সমস্যা, চাঁদাবাজ ও মাস্তান সমস্যা। এ সমস্ত সমস্যা নিয়েই যাত্রীগণ প্রিয় মানুষের কাছে ফিরেন। সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও তা কার্যকর না হওয়ায় সমস্যা থেকেই যাচ্ছে। ফলে গ্রামমুখো মানুষ নানা সমস্যায় ভোগে থাকেন।

পীর সাহেব চরমোনাই বলেন, আমরা দেখছি বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উপলক্ষে সাধারণ মানুষের জন্য বিভিন্ন সরকারি উদ্যোগ নিয়ে সাধারণ জনগণের জন্য যাতায়াত ভাড়া ফ্রি করাসহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে থাকেন। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন। এদেশে ঈদ উপলক্ষে ভাড়া দ্বিগুন, চাঁদাবাজ-মাস্তানদের দৌরাত্ম্য, পরিবহন সমস্যা, টিকেট কালোবাজারী ইত্যাদি সমস্যার কারণে যাত্রীরা হয়রানী শিকার হন। এ ঈদে যেন এ ধরণের কোন সমস্যা না হয় সেদিকে সরকারকে কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ