সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ

ক্ষমতা বাড়াতে পুলিশের জন্য হেলিকপ্টার কেনার সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের পুলিশ বাহিনীর সক্ষমতা বাড়াতে হেলিকপ্টার ও প্রয়োজনীয় যানবাহন কেনার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

জরুরি ভিত্তিতে এসব সরবরাহ করার জন্য মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলেছে সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির তৃতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জননিরাপত্তা বিভাগ কর্তৃক গৃহীত প্রকল্পসমূহ নিয়ে আলোচনা করা হয় বৈঠকে। এ সময় জননিরাপত্তার স্বার্থে প্রকল্পগুলো দ্রুত বাস্তাবায়নের সুপারিশও করে সংসদীয় স্থায়ী কমিটি।

বৈঠক শেষে কমিটির সদস্য ফখরুল ইমাম জানান, অপরাধী ধরতে এবং জননিরাপত্তার বিভিন্ন কাজে উন্নত দেশ ও উন্নয়নশীল প্রায় সব দেশের পুলিশ হেলিকপ্টার ব্যবহার করে।

এতে অপরাধীদের ধরা ছাড়াও বিভিন্ন সংকটাপন্ন অবস্থার দ্রুত মোকাবেলা করতে পারে পুলিশ। কিন্তু বাংলাদেশের পুলিশ বাহিনীর জন্য কোনো হেলিকপ্টার নেই। তাই কমিটির বৈঠকে দেশের পুলিশ বাহিনীর জন্য হেলিকপ্টার কেনার সুপারিশ করা হয়েছে।

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য মো. মুজিবুল হক, ফজিলাতুন নেসা এবং ফখরুল ইমাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ