শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা

ভুয়া অ‍্যাপ চিনবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তুসিন আহমেদ: অনলাইনের জগতে প্রয়োজনীয় অ‍্যাপের পাশাপাশি অকাজের অনেক ভুয়া অ‍্যাপ রয়েছে। এই অ‍্যাপগুলো ব‍্যবহারকারীর তথ‍্য হাতিয়ে নেয় কিংবা অতিরিক্ত পরিমাণে বিজ্ঞাপন প্রদর্শন করে থাকে।তাই ফোনে কোনো অ‍্যাপ ডাউনলোড করে ইন্সটল করার আগে অবশ্যই দেখে নিতে হবে অ‍্যাপটি ভুয়া কিনা। এই টিউটোরিয়ালে ভুয়া অ‍্যাপ চেনার কিছু কৌশল তুলে ধরা হলো।

১. অ‍্যাপ ডাউনলোডের আগে অ‍্যাপের বিবরণ ভালো করে পড়ুন। নকল বা ভুয়া অ‍্যাপে অ্যাপে প্রচুর বানান বা ব্যাকরণগত ভুল থাকতে পারে। যদি কোনো অ‍্যাপে এমন ভুল অনেক বেশি চোখে পড়ে তাহলে অ‍্যাপটি ডাউনলোডের আগে সর্তকতা অবলম্বন করুন। কেননা প্রকৃত ডেভেলপাররা এ ধরনের ভুল করবেন না। তাই কোনো একটি অ্যাপের মৌলিক বিবরণে এ ধরনের ভুল থাকা মানে অ্যাপটি ভুয়া হওয়ার সম্ভাবনা বেশি।

২. অ‍্যাপ ডাউনলোডের জন্য অনলাইনে বহু প্লাটফর্ম রয়েছে। তবে অ্যাপ সব সময় অফিশিয়াল অ্যাপ স্টোর বা প্লাটফর্ম থেকে ডাউনলোড করা উচিত। কেননা অফিশিয়াল অ্যাপ স্টোরগুলোতে ক্ষতিকারক অ্যাপ খুঁজে পাওয়া গেলে অভিযোগ করা মাত্র স্টোর কর্তৃপক্ষ সেগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলার চেষ্টা করে।

৩. কোনো অ্যাপ আসল নাকি ভুয়া তা যাচাই করার খুবই ভাল একটি সূচক হল ডাউনলোড সংখ‍্যা। যদি কোনো অ‍্যাপের ডাউনলোড সংখ্যা বেশি থাকে তাহলে অ‍্যাপটি ভুয়া হওয়ার সম্ভবনা কম।

৪. অ‍্যাপ স্টোরগুলোতে অ‍্যাপের নিচেই রয়েছে ব‍্যবহারকারীদের রিভিউ ও মন্তব‍্য দেয়ার অপশন। সেখান থেকে অ‍্যাপ ডাউনলোডের আগে পূর্বে অ‍্যাপটি ব‍্যবহার করেছে এমন ব‍্যবহারকারীদের মন্তব‍্যগুলো পড়ে নিতে পারেন। যদি অ‍্যাপটি ভুয়া হয় তাহলে ব‍্যবহারকারীরা অবশ‍্যই সেটি নিয়ে অভিযোগ করবেন। সেখানে থেকেই আপনি অ‍্যাপটি সম্পর্ক ধারণা পেতে পারবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ