মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইরাকের ইরবিলে সর্বপ্রথম মানুষের বসবাস শুরু হয়: নাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রোকন হারুন
আওয়ার ইসলাম

মার্কিন মহাকাশ গবেষণা ইনস্টিটিউট ‘নাসা’ ইরাকের ঐতিহাসিক দুর্গ ‘ইরবিল’কে পৃথিবীর সর্বপ্রথম মানবগোষ্ঠীর বসবাসের জায়গা হিসেবে ঘোষণা করেছে। ইরাকের ঐতিহাসিক ইরবিল দুর্গটি ছয় হাজার বছরের পুরনো বলে ধারণা করা হয়।

নাসার ফেসবুকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পাহাড়ের চূড়ায় লিখিত একটি ইতিহাস পাওয়া যায়। তাতে লেখা আছে ‘মিসো পটোমিয়ামের ইরবিল দুর্গটি’ সব চাইতে পুরাতন সভ্যতার কেন্দ্রবিন্দু।

মহাকাশ গবেষণা ইনস্টিটিউট নাসার অবসাইটে ‘ইরবিল দুর্গ’-এর একটি ছবি ২০১৮ সালের ২০ নভেম্বর আপলোড করা হয়। সে পোস্টে লেখা ছিল, এই স্থান হজরত ঈসা আলাইহি ওয়া সাল্লামের জন্মগ্রহণের অনেক পূর্ব থেকে আবাদ হয়ে আসছিল।

নাসার রিপোর্ট অনুসারে চেঙ্গিসখান তার রাজত্ব বিস্তৃত করার জন্য বিশাল একটি এলাকা দখল করেছিলেন। উছমানি খিলাফত ও ইউরোপীয় এবং এশিয়ান দেশগুলিতে ৬০০ বছর ধরে শাসন করেছিল। এতে ইরবিল দুর্গও অন্তর্ভুক্ত ছিল। যা বর্তমানে ইরাকের প্রদেশ কুর্দিস্তানে অবস্থিত।

ইউনাইটেড নেশন্স ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড কালচার 'ইউনেস্কো' ও ২০১৪ সালে ইরবিল দুর্গ’কে ঐতিহাসিক মানবজাতীর আদি-ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ