মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মক্কার ইমাম সুদাইসি সম্পর্কে অজানা ১০ তথ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতা হাসিন: শাইখ আব্দুর রহমান আল সুদাইস বর্তমান সময়ে বিশ্বের বুকে পরিচিত এক নাম। বর্তমানে তিনি পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারামের প্রধান ইমামের দায়িত্ব পালন করছেন।

এছাড়াও বিশ্বজুড়ে সুমধুর তেলাওয়াতের মাধ্যমে প্রতিটি মুসলমানের অন্তরে জায়গা করে নিয়েছেন আল সুদাইস।

আসুন তার সম্পর্কে অজানা কিছু তথ্য জেনে নেওয়া যাক।

১. তার পুরো নাম আব্দুর রহমান ইবনে আব্দুল আজিজ আস -সুদাইস।

২. তিনি আরব উপজাতি আনাজ কালিন সম্প্রদায়ের মানুষ। ১৯৬০ সালে সৌদি রাজধানী রিয়াদ শহরে তার জন্ম।

৩. মাত্র ১২ বছর বয়সে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করেন আস-সুদাইস।

৪. তিনি ১৯৭৯ সালে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। রিয়াদ ইউনিভার্সিটি থেকে স্নাকোত্তর ডিগ্রি লাভ করেন।

এবং ১৯৯৫ সালে ইসলামি শরিয়তের ওপর পিএসডি সম্পন্ন করেন।

৫. ২০০৫ সালে নির্বাচিত বছরের সেরা ইসলামিক ব্যক্তিত্ব (the "Islamic Personality Of the Year")।

৬. প্রথম চাকরি হিসেবে তিনি রিয়াদ ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করেন। অত:পর উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে নিযুক্ত হন।

৭. মাত্র ২৪ বছর বয়সে শাইখ সুদাইসি মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন।

৮.  প্রচলিত আছে, শৈশবে তার মা দোয়া করেছিলেন, “আল্লাহ তোমাকে হারামাইনের ইমাম বানিয়ে দিক।”

৯. ২০১২ সালে আস সুদাইসকে সৌদি আরবের মন্ত্রীদের সমমান মর্যাদা প্রদান করা হয়।এবং মসজিদুল হারাম ও মসজিদে নববীর প্রধান তত্বাবধায়ক হিসেবে নিযুক্ত হন।

১০. সারাবিশ্বে তিনি কুরআন তেলায়াতের জন্য বিখ্যাত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ