মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাঞ্জ তিরাথ মন্দিরকে জাতীয় সম্পদ ঘোষণা পাকিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হিন্দু নাগরিকদের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার।

দেশটির খাইবার পাখতুনখওয়ার প্রাদেশিক সরকার হাজার বছরের পুরনো একটি হিন্দু মন্দিরকে জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা দিয়েছে।

এক সরকারি বার্তায় শুক্রবার (৩ জানুয়ারি) পাঞ্জ তিরাথ নামের মন্দিরটিকে জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃতি দেয়।

মন্দিরের কমপ্লেক্সে পাঁচটি জলাশয় থাকার কারণে এর নাম দেয়া হয়েছে পাঞ্জ তিরাথ। এখন থেকে এর দেখাশোনার দায়িত্বে থাকবে চাচা ইউনুস পার্ক এবং খাইবার পাখতুনখওয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

উল্লেখ্য, ১৭৪৭ সালে আফগানিস্তানের দুররানি শাসনামলে এই মন্দিরটির ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছিল। ১৮৮০ সালে তৎকালীন শিখ শাসনামলে স্থানীয় হিন্দুরা এটিকে সংস্কার করে আবারও সেখানে উপাসনা শুরু করেন।

প্রচলিত আছে, মহাভারতে উল্লেখিত পান্ডু রাজারা এই এলাকায় শাসন করতেন। প্রতিবছর কার্তিক মাসে হিন্দু ধর্মাবলম্বীরা সেখানকার পাঁচটি জলাশয়ে স্নান সেরে তালগাছের নিচে পূজা-অর্চনা করতেন।

এই মন্দিরের ক্ষতিসাধনের চেষ্টা করলে ২ মিলিয়ন রুপি জরিমানা এবং পাঁচ বছরের কারাদণ্ডের শাস্তিও ঘোষণা করেছে প্রাদেশিক সরকার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ