মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘নবীজিকে চিঠি লেখা’ প্রতিযোগিতার শেষ সময় ২৪ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এর উদ্যোগে সিরাতুন্নবী সা. ইভেন্ট “নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার” এর দ্বিতীয় পর্বের সময় বাড়ানো হয়েছে।

আগামী  ২৪ জানুয়ারি পর্যন্ত পাঠানো যাবে এ প্রতিযোগিতার চিঠি। চলতি সময় অনুযায়ী ১৭ জানুয়ারি ছিল এ প্রতিযোগিতার শেষ সময়। দেশে নির্বাচন পরিস্থিতির কারণে  এ প্রতিযোগিতার সময় বাড়নোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

গত বারের মতোই এবারও পুরস্কার ভরপুর ইভেন্টটিতে অংশ নিয়ে পুরস্কার জিততে পারবেন ১০ প্রতিযোগী। সেরা পুরস্কার হিসেবে থাকবে লেপটপ ও বাইসাইকেল।

আমার প্রিয় নবীজি সা.

যে নবীজিকে বারবার স্মরণ করি আমরা, যার কথা শুনে কানকে ধন্য করি, হৃদয়কে করি শান্ত- তাকে তুমি কী বলবে?

যিনি একটি আদর্শ সমাজ উপহার দিয়েছেন, যিনি দুজাহানের বাদশা, ধর্ম-বর্ণ নির্বিশেষে যিনি শ্রদ্ধেয়- তার কিছু কি বলার আছে তোমার?

নিশ্চয়ই আছে। সে কথাগুলো, অভিব্যক্তিগুলো, মনের আবেগ, আয়েশ, যন্ত্রণা, ব্যথা সবই লিখো তার কাছে। সেসব শুনবে বোদ্ধাজনরা। শুনবে সারা দুনিয়া। ছড়িয়ে পড়বে তোমার চিঠি। হয়তো আল্লাহ পাকের অপার কুদরতে পৌঁছে যেতে পারে দূর মদিনায়।

একটা সময় দূরে থাকা বাবা মা, ভাই বোন কিংবা কোনো আত্মীয় বা বন্ধুকে মনের আবেগ মিশিয়ে তুমি চিঠি পাঠাতে। এবার সেই চিঠিই নবীজি হজরত মুহাম্মদ সা. এর কাছে লিখবে। যেখানে থাকবে তার প্রতি তোমার ভালোবাসা ও মমতামাখা কথামালা। দুনিয়াজুড়া তার অবদান ও খ্যাতির কথা।

এসব নিয়েই আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের অনন্য আয়োজন ‘নবীজিকে চিঠি লিখে জিতে নাও পুরস্কার’। 

যারা অংশ গ্রহণ করতে পারবে

কারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে? যারা পড়ছো ক্লাস ফাইভ থেকে এইচএসসি, তাইসির থেকে মেশকাত, ইবতেদায়ী থেকে আলিম। চিঠি লিখতে হবে ১০০ থেকে ১২০০ শব্দের মধ্যে।

স্পন্সর

প্রতিযোগিতাটির টাইটেল স্পন্সরে রয়েছে অভিজাত প্রকাশনা সংস্থা মাকতাবাতুল আখতার। পুরস্কার সহযোগিতায় আরও আরয়েছে দেশের অন্যতম বৃহৎ অনলাইন বুকশপ রকমারি ডটকম, রুচিশীল প্রকাশনা সংস্থা মাদানী কুতুবখানা ও মাকতাবাতুল ইসলাম এবং ইউনানি ঔষধি প্রতিষ্ঠাà