বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আরবিতে সিরাতগ্রন্থ লিখলেন লোকমান আল মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল হক খান

আমাদের নবি শ্রেষ্ঠ নবি, সেরা নবি, প্রিয় নবি। আমরা শ্রেষ্ঠ নবির শ্রেষ্ঠ উম্মত। আমরা কিয়ামতের দিন অন্যান্য নবিদের নবুওয়াতের দায়িত্ব আদায়ের ব্যাপারে সাক্ষী হব। কতো মর্যাদা আমাদের, কতো শ্রেষ্ঠ আমরা।

আমাদের নবিকে নিয়ে সব ভাষায়ই রচিত হয়েছে কত শত কিতাব। ছোট বড় অনেক কিতাব। আমরা বাঙালি। আমাদের ভাষা বাংলা। আমরা বাংলা ভাষায় কথা বলি, বই লিখি। আরবি আমাদের ভাষা নয়, আরবের ভাষা, আমাদের নবির ভাষা, কুরআনের ভাষা, জান্নাতের ভাষা।

ইতোপূর্বে বাঙালী হয়েও আরবি ভাষায় কিতাব লিখেছেন জামিয়া রাহমানিয়ার সিনিয়র মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান, জামিয়া শারইয়্যাহ মালিবাগের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নাসিম আরাফাত ও মাওলানা মীযান হারুন।

তাদের সাথে যুক্ত হয়েছেন তরুণ লেখক লোকমান আল মাহমুদ। তিনি লিখেছেন রাসুলের সিরাত নিয়ে ছোট্ট একটি গ্রন্থ। নাম দিয়েছে- ‘ইযহুমা ফিলগার’ তাঁরা যখন গুহায়।

ছোট্ট এ বইটিকে ছোট ছোট ১০টি শিরোনামে সাজানো হয়েছে। বইটিতে আলোচনা করা হয়েছে- ইসলাম আগমনের পূর্বে মানুষের অবস্থা, রাসুল প্রেরণের উদ্দেশ্য, ইসলামের আহ্বান, রাসুলের উত্তম ব্যবহার, কষ্ট সহ্য, দীনের পথে অটলতা, সাহাবীদের হাবশা ও মদীনায় হিজরত, রাসুল হত্যার ষড়যন্ত্র, হিজরতের নির্দেশ।

আরো আলোচনা করা হয়েছে-রাসুল ও আবু বকরের হিজরত, গুহায় অবস্থান, কুবায় মসজিদ নির্মাণসহ আরো কিছু বিষয়ে।

বইটির শিরোনামগুলোর মধ্যে-ইসলামপূর্ব পৃথিবী, রাসুল প্রেরণ, ইসলামের আহ্বান ও কষ্ট সহ্য, মুসলমানদের মদিনায় হিজরত, রাসুলের হিজরত, মদিনার পথে, তারা যখন গুহায়, ভয় পেয়ো না প্রভু আমাদের সাথেই আছেন, ইসলামে প্রথম মসজিদ, মদিনার কাছাকাছি অতঃপর সংবর্ধনা।

ছোট্ট এ বইটির চমৎকার প্রচ্ছদ করেছেন মাওলানা ইবাদ বিন সিদ্দিক। ভূমিকা লিখেছেন, জামিয়া ইসলামিয়া মাসুমপুর সিলেটের উস্তাদ মাওলানা আবদুল কাদির মাসুম।

প্রকাশনায় সহযোগিতা করেছেন- মাওলানা মিজানুর রহমান মুরতাকী। বইটি উৎসর্গ করা হয়েছে- লেখকের মা-বাবা, তার ভাই আবদুল্লাহ ও তার উস্তাদ মুফতী শরীফুল ইসলামকে। আমরা লেখকের ইলমি ও আমলি তারাক্কি কামনা করি। শুভকামনা লেখকের জন্য।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ