শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

মার্কিন জোটের হামলায় সিরিয়ার মসজিদ ধ্বংস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন নেতৃত্বাধীন জোট সিরিয়ার একটি মসজিদ ধ্বংস করে দিয়েছে।

গতকাল শনিবার দেশটির হাজিন শহরের মসজিদটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করা হয় বলে খবর পাওয়া গেছে। ওই মসজিদটি ইসলামিক স্টেট (আইএস)-এর কমান্ড ও কন্ট্রোল সেন্টার হিসেবে ব্যবহৃত হতো বলেও জানা গেছে।

মার্কিন সেনাবাহিনীর দেয়া তথ্যমতে এসব কথা জানা গেছে। হাজিন শহরটি ইউফ্রেটিস নদীর পূর্বতীরে অবস্থিত যা ছিল আইএস অধিকৃত সর্বশেষ বড় শহর। গত কয়েক মাস ধরে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী কুর্দিশ মিলিশিয়াদের সহায়তায় শহরটি দখলে নিতে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

মার্কিন নেতৃত্বাধীন জোটের তথ্যমতে, হাজিন শহরের ওই মসজিদে আইএস-এর ১৬ জন যোদ্ধা ভারি অস্ত্রসহ অবস্থান করে সেখান থেকেই আক্রমণ চালাতো। মসজিদটিকে তারা তাদের মুলকেন্দ্র হিসেবে ব্যবহার করছিল।

মার্কিন বাহিনী আরো জানায়, ওই হামলায় ৩ আইএস নিহত হয়েছে। এখনো তাদের নিধন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

নির্বাচন হবে কিনা তা নিয়েই শঙ্কা তৈরি হয়েছে: কামাল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ