মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘কওমি মাদরাসা ধর্মপ্রিয় ও দেশপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: মানিকনগর জহীরুদ্দীন আহমদ মাদরাসার পাঠাগারের উদ্দ্যেগে বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আজ সকাল ১০টা থেকে এ অনুষ্ঠানটি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদ। আরো উপস্থিত ছিলেন, মুফতি আরাফাত হোসাইন, মুফতি ফয়জুল্লাহ(পাঠাগার প্রধান), মুফতি মুফাজ্জল হুসাইন(পাঠাগার সহকারী)।

অনুষ্ঠানে মুফতি জুবায়ের আহমাদ বলেন, কওমি মাদরাসার সঙ্গে রাজাকারের কোনো সম্পর্ক নেই। কওমি মাদরাসা হচ্ছে দেশের ধর্মপ্রিয়, দেশপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান। এ মাদরাসাগুলোতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি দেশপ্রেমও শিক্ষা দেয়া হয়।

মুফতি আরাফাত হোসাইন বক্তব্যে বলেন, একসময় এ উপমহাদেশে ইংরেজরা জুলুম নির্যাতন করেছিলো। তখন হোসাইন আহমদ মাদানি রহ. ও তার উত্তরসূরিরা তাদের এদেশ থেকে তাড়িয়েছে।

তখনকার পাকিস্তানি শাসকরা ইসলামি অনুশাসন ভুলে, ইসলামের নিয়ম-নীতি ভুলে বাংলার মানুষের উপর জুলুম, নির্যাতন শুরু করে। এ জুলুম নির্যাতনের বিরুদ্ধে যারা কথা বলেছিলো তাদের মধ্যে অন্যতম মৌলভী আব্দুল হামিদ খান ভাষানী।

এ দেশ শুধু রক্তের বিনিময়ে স্বাধীন হয়নি। এ দেশ স্বাধীন হয়েছে এ দেশে নামাজ প্রতিষ্ঠার জন্য। যাকাত প্রতিষ্ঠার জন্য। ইসলামের আইন প্রতিষ্ঠার জন্য।

মুফতি জুবায়ের আহমদের দোয়া ও মুনাজাতের মাধ্যেমে এ অনুষ্ঠান শেষ হয়।

মঈন খানের নির্বাচন প্রচারণায় হামলা-গুলিতে আহত ৫০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ