শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

‘একদিকে চলছে বিজয় দিবস পালন অন্যদিকে চলছে অন্যায়’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা যে ধরনের পরিবেশ চেয়েছিলাম তা এখনও পাইনি।

আজ রোববার সকালে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিজয়ের ৪৭ বছরে এসে আজ গণতন্ত্র কারারুদ্ধ। দেশনেত্রীর (বেগম খালেদা জিয়া) মুক্তির জন্য আমাদের আন্দোলন চলবে।

ফখরুল বলেন, ‘একদিকে দেশ বিজয় দিবস পালন করছে, অন্যদিকে চলছে অন্যায়, অত্যাচার।একাদশ জাতীয় নির্বাচনে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চেয়েছিলাম, যা এখনও পাইনি।

অথচ দুই সপ্তাহ পর এই নির্বাচন হওয়ার কথা। আমাদের প্রার্থীদের এখনও গুলি করা হচ্ছে, প্রচারে নামতে দেওয়া হচ্ছে না, কর্মীদের গ্রেফতার করা হচ্ছে’।

এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যতই অত্যাচার করা হোক দেশনেত্রীর মুক্তির আন্দোলন থেকে আমরা সরে আসবো না। তার (বেগম খালেদা জিয়া) মুক্তির আন্দোলন চলছে, চলবে। জনগণ ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে নেত্রীকে মুক্ত করবে।

স্বাধীনতা এলেও আসেনি মুক্তি: ড. কামাল

আরআর