বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ ।। ১৮ আষাঢ় ১৪৩৩ ।। ১৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২,২৯৫, ক্ষতি ৬৭০ কোটি ডলারের বেশি ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা কামনা রাষ্ট্রদূতের জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা নিয়ে যে তথ্য দিলেন স্বাস্থ্যমন্ত্রী নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আসামি ধরা না-পড়ায় আতঙ্কে এলাকাবাসী আনুষ্ঠানিকভাবে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ‘চিটাগাং রুকিয়াহ সেন্টার’-এর চিকিৎসা বিষয়ক কোর্স শুরু ২৫ জুলাই

খিলগাঁও এসি-ওসিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নাদিয়া জুঁইসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে সোমবার এ মামলা দায়ের করা হয়।

সাপ্তাহিক তদন্ত চিত্রের ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান বাদী হয়ে ঢাকার মহানগর হাকিম আদালতে মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন- খিলগাঁও থানার ওসি মশিউর রহমান, এসআই মো. নাছির উদ্দিন তুহিন, এএসআই ফজলু ও মাসুদ, কনস্টেবল আমিরুল, মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ, মিজানুর রহমান স্বপন, পুলিশের সোর্স রহমান ও লুঙ্গি ফারুক।

অভিযোগে বলা হয়, সাধারণ জনগণ মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ বিরুদ্ধে প্রশাসন বা আদালতের আশ্রয় নিলেও এসি নাদিয়া জুঁইয়ের সহযোগিতার ফলে তার বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হচ্ছে না। বরং যারা অভিযোগ করেন, এসি নাদিয়া জুঁইয়ের সহযোগিতায় তাদের গুমসহ মিথ্যা মামলায় জড়িয়ে দেয়া হয়।

এ নিয়ে ২৩ জুলাই নুর মোহাম্মদ ও নাদিয়া জুঁইয়ের বিরুদ্ধে সাপ্তাহিক তদন্ত চিত্রে সংবাদ প্রকাশিত হয়।

এর জের ধরে ২৯ জুলাই জিয়াউর রহমানের (বাদী) বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে খিলগাঁও থানায় মামলা করা হয়। পরদিন বাদীর পত্রিকা অফিস ডিআইটি রোড মালিবাগ রেলগেটে পুলিশ অভিযান চালায়।

অফিসে জিয়াউর রহমানকে পেয়ে তাকে মারধর করা হয় ও অফিস থেকে ৫ লাখ টাকার মালামাল ও তদন্ত চিত্রের ৫০০ কপি নিয়ে যাওয়া হয়। আর এ ঘটনা কাউকে জানালে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে বলে হুমকি দেয় মাদক ব্যবসায়ী নুর মোহাম্মদ।

ওইদিন জিয়াউর রহমানকে গ্রেফতার করা হলেও দুদিন পর রামপুরা থেকে তাকে গ্রেফতার দেখানো হয়।

নামের আগে অধ্যাপক লেখায় সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ