শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

কেন্দ্রে মোবাইল ফোন নেয়া-ছবি তোলায় নিষেধাজ্ঞা ইসির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় একাদশ জাতীয় নির্বাচনে রাজনৈতিক দল সংশ্লিষ্ট ব্যক্তিকে পর্যবেক্ষক নিয়োগ না দেয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

কেন্দ্রে মোবাইল ফোন নেয়া ও ছবি তোলায় দেয়া হয়েছে নিষেধাজ্ঞা, নির্বাচনকালে গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে পারবেন না পর্যবেক্ষকেরা। বুধবার সকালে পর্যবেক্ষণ সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় এসব কথা জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

আগারগাঁও কার্যালয়ে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাগুলোকে আচরণ বিধি নিয়ে ব্রিফ করেন ইসি সচিব। এতে ভোটের সময় পর্যবেক্ষকদের কর্মপরিধি তুলে ধরেন তিনি।

নির্বাচনের সময় পর্যবেক্ষকদের নিরপেক্ষ আচরণের তাগিদ দেন ইসি সচিব। সতর্ক করেন, ভোট প্রশ্নবিদ্ধ হয় এমন কোনো আচরণে বাতিল হবে নিবন্ধন।

এছাড়া ভোট কেন্দ্র মোবাইল ফোন ব্যবহার বা ছবি তুলতে পারবেন না পর্যবেক্ষকেরা। গণমাধ্যমে দিতে পারবেন না সাক্ষাৎকার, আসতে পারবেন টেলিভিশন লাইভে।

নির্বাচনের পর দিতে পারবেন প্রতিবেদন। ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে নিবন্ধন পেয়েছে ১১৮টি দেশি সংস্থা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ