শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ভারতে বোমা হামলায় নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের অমৃতসরে শিখদের ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলায় নিহত হয়েছেন ৩ জন, আহত কমপক্ষে ২০। সকালে রাজাসানসি গ্রামে এ অনুষ্ঠানে আসেন পাঁচশোর বেশি মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভির বরাতে জানা যায়, মোটর সাইকেলে এসে প্রার্থনারতদের লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে দুই হামলাকারী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন।

আহতদের নানা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এর দায় এখনও কেউ স্বীকার করেনি। জড়িতদের ধরতে সিসিটিভি ফুটেজ দেখে অভিযানে রয়েছে পুলিশ।

এর আগে বেশ কজন তালিকাভুক্ত সন্ত্রাসী পাঞ্জাবে অবস্থান করছে জানিয়ে, সতর্ক থাকার নির্দেশনা দিয়েছিল প্রাদেশিক সরকার। সূত্র: এনডিটিভি

নির্বাচনে পেশাদারিত্ব বজায় রাখবে সেনাবাহিনী: সেনাপ্রধান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ