শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

কাঁচা কলার ভিতর ১৯০ কেজি কোকেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউজিল্যান্ডের পুলিশ ও শুল্ক বিভাগ কলার চালানে পাচার করা প্রায় ২’শ ১০ কোটি টাকা মূল্যের ১৯০ কেজি কোকেন আটক করেছে।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এক যৌথ অভিযানে নিউজিল্যান্ডের অকল্যান্ড সমুদ্র বন্দরে এ বিপুল পরিমাণ কোকেন আটক করা হয়।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদেন জানানো হয়েছে, জব্দ হওয়া ওই কোকেনের দাম ২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় এর মূল্য ২০৯ কোটি ২৬ লাখ ৭৫ হাজার)।

বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য পাচারের অভিযোগে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে পার্শ্ববর্তী দেশ অস্ট্রেলিয়াতে আটক করা হয়েছে। পানামার বালবোনা বন্দর থেকে ৪ আগস্ট অকল্যান্ডের উদ্দেশে চালানটি পাঠানো হয় বলে এক বিবৃতির মাধ্যমে দেশটির সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে।তবে পুলিশের ধারণা মাদকের গন্তব্য ছিল অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ডের শুল্কবিষয়কমন্ত্রী ক্রিস ফাফোই বলেছেন, বিপুল পরিমাণ এই মাদকদ্রব্য আটক করার মাধ্যমে মানুষকে একটা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করা গেল।

২০ দল নির্বাচনে আসুক সরকার চায় কি না সন্দেহ আছে: অলি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ