শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

শ্রম আইন শিথিল করেছে জাপান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রবাসী শ্রমিকদের জন্য আইন শিথিল করেছে জাপান। দেশটির মন্ত্রীসভার এক বৈঠকে প্রবাসী শ্রমিকদের জাপানে কাজ করার আগ্রহ তৈরি করার জন্য শ্রম আইন শিথিল করার উদ্যোগ নেয়া হয়েছে।

শুক্রবার প্রবাসী শ্রমিক সংক্রান্ত একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রসভা। এই আইনে প্রবাসী শ্রমিকদের নতুন দু’ধরণের ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রথম ধরণের ভিসা ক্যাটাগরিতে প্রবাসী শ্রমিকরা পাঁচ বছরের জন্য দেশটিতে কাজ করার সুযোগ পাবেন। এ সময়রে মধ্যে তাদের যদি জাপানের বিভিন্ন কাজে নির্দিষ্ট মাত্রার যোগ্যতা দেখাতে পারে তাহলে তাদের পরিবারকেও জাপানে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া হবে।

এছাড়া যেসব শ্রমিক উচ্চযোগ্যতা সম্পন্ন তারা দ্বিতীয় ধরণের ভিসা ক্যাটাগরিতে দেশটিতে কাজের জন্য যেতে পারবেন। এই ভিসা ক্যাটাগরির আওতাভূক্ত শ্রমিকদের সেখানে নাগরিকত্ব দেয়া হবে। তবে বিশেষ কিছু বিষয়ে তাদের যোগ্যতার প্রমাণ দিতে হবে।

নতুন এ শ্রম আইনে নীল রংয়ের পোশাক পরিহিত শ্রমিকরা সেখানে নির্মাণকাজ, খামার ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রবাসী শ্রমিকরা কাজ করার সুযোগ পাবেন।

যদিও মন্ত্রীসভায় এই আইনটির খসড়া অনুমোদন দেয়ায় বিরোধী দল সমালোচনা করছে।

তারা বলছে, এ কারণে দেশটিতে মজুরি ব্যবস্থার অসামঞ্জস্যতা ও অপরাধ বৃদ্ধি পাবে। এখন দেশটির সংসদে আইনটি চূড়ান্তভাবে পাশ হলে জাপানে প্রবাসী শ্রমিকদের জন্য কাজের নতুন পথ তৈরি হবে।

আরো পড়ুন-আকাশছোঁয়া ৫ মিনার