শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ ।। ১৯ আষাঢ় ১৪৩৩ ।। ১৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাকিস্তান বেফাকের সভাপতি হলেন মুফতি তাকী উসমানী জুলাই জোটের সভাপতি মাবরুরুল হক, সাধারণ সম্পাদক জামিল সিদ্দিকী ‘পবিত্র কালেমার অবমাননা ও ভূরাজনৈতিক বিভ্রান্তি এড়াতে সচেতন হোন’  ‘বিশুদ্ধ আকিদা ছাড়া ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সম্ভব নয়’ তুরস্ক ও মিশরে যাচ্ছেন মাওলানা মাহফুজুল হকসহ ‘টিম হাফেজ্জী’ সংস্কার ও বিচারের দাবি অপূর্ণ থাকা জুলাইয়ের সঙ্গে গাদ্দারি: পীর সাহেব চরমোনাই হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১১৯ মোহাম্মদপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত  প্রথম দিনেই চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৩৪০ পরীক্ষার্থী

এবার তফসিল ঘোষণা নিয়ে মতবিরোধ ইসিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশনের (ইসি) পাঁচ কমিশনারের মধ্যে আবারও মতবিরোধ দেখা দিয়েছে। এ মতবিরোধ সৃষ্টি করেছেন সেই মাহবুব তালুকদার। এর আগে নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়ে কমিশন বৈঠক ছেড়ে উঠে গিয়েছিলেন তিনি।

এবার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিরোধিতা করছেন কমিশনার মাহবুব তালুকদার।সূত্র জানায়, শুক্রবার (২ নভেম্বর) ছুটির দিন হলেও সংসদ নির্বাচন নিয়ে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা।

বৈঠকে চার কমিশনার নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ডিসেম্বরের মধ্যে ভোট করতে চাইলেও কমিশনার মাহবুব তালুকদার ভিন্নমত দেন।

তিনি তফসিলের আগে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পক্ষে মত দেন। সে ক্ষেত্রে ভোট জানুয়ারিতে গেলেও আপত্তি থাকবে না বলে মত দেন তিনি। কমিশনারদের বৈঠক সূত্র এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, বৃহস্পতিবার (১ নভেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে শুক্রবার বিকেলে পাঁচ কমিশনার ও ইসি সচিব প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার রুমে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন। বৈঠকে একাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শুকরানা মাহফিলের প্রস্তুতি সম্পন্ন, আসছেন আল্লামা শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ