শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

মাদরাসাছাত্র আজিম হত্যার বিচার দাবিতে দিল্লির পুলিশ হেড কোয়ার্টার ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদরাসাছাত্র আজিমের হত্যাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নিয়ে কয়েকশো মানুষ দিল্লির পুলিশ হেড কোয়ার্টার ঘেরাও করে গত মঙ্গলবার। মানুষের ক্ষোভ ও জমায়েত দেখার পর ব্যারিকেড তৈরি করে দিল্লি পুলিশ।

প্রদর্শনকারীদের দাবি এখনও থানায় কোনও এফআইআর দায়ের হয়নি আজিম হত্যা নিয়ে। স্থানীয় রাজনীতিকরা অভিযুক্তদের বাঁচাবার জন্য চেষ্টা করছেন। আজিমের বাবা মুহাম্মদ খলিল থানায় অভিযোগ দায়ের করতে গেলে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়।

এই খবরে ক্ষোভ বেড়ে যায় স্থানীয়দের মধ্যে। পুলিশ সদর সামনে এসে সেই ক্ষোভ প্রকাশ করে তারা। এক সময় ব্যারিকেড ভেঙে জোরালো প্রতিবাদ জানাতে থাকে। দিল্লি পুলিশ ও দিল্লি সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে প্রতিবাদকারীরা। তাঁদের সঙ্গে ছিল বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, দিল্লির মালভিয়া নগরের এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে মেরে ফেলা হয়। কিন্তু দুষ্কৃতীদের শনাক্ত করা হলেও তাদের বিরুদ্ধে অভিযোগ নিতে চাইছে না পুলিশ।

পুলিশের পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে, তাতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি লেখা আছে। অপরাধীদের নাম দেওয়া হয়নি। পুলিশ এই ঘটনাকে খেলার ছলে ছেলেদের ঝগড়া বলে চালিয়ে দিতে থাকে। কিন্তু স্থানীয়রা জানায় অপরাধীরা সবারই পরিচিত।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া আছিয়া বিবির বেকসুর খালাস!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ