মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

স্প্যানিশ ভাষায় অনূদিত ‘অসমাপ্ত আত্মজীবনী’র মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরবী, ইংরেজী, চীনা, জাপানী, ফরাসী ও হিন্দি ভাষার পর এবার স্প্যানিশ ভাষায় অনূদিত হলো স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’।

বৃহস্পতিবার সকালে গণভবনে স্প্যানিশ দুতাবাস আয়োজিত স্প্যানিশ ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্যকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু বলতেন,স্প্যানিশ ভাষা পৃথিবীর সবচেয়ে সুন্দর ভাষা । বাংলা ভাষার পর যদি কোন শ্রতিমধুন ভাষা থেকে থাকে তাহলে তা স্প্যানিশ ভাষা । আমি খুব আনন্দিত এই ভাষায় বইটি অনুবাদ হওয়ায়। তিনি বলেন, ১ম খন্ড প্রকাশ করেছি আরো ১৪ খন্ড প্রকাশ করবো।

তিনি আরো বলেন, এই বই প্রকাশ করার ফলে যেমন বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে জানা যাবে তেমনি স্বাধীন বাংলাদেশের অভ্যুত্থান সম্পর্কে জানা যাবে। এই বই থেকে বাংলার ইতিহাস সম্পর্কে জানতে পারবে সবাই। যারা বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করতে চান তাদের জন্য এটা একটি মূল্যবান দলিল। এসময় তিনি স্প্যানিশ এম্বাসেডর সহ স্প্যানিশ ভাষায় বইটি অনুবাদ যারা করেছেন তাদেরও ধন্যবাদ জানান।

আরবীসহ বিভিন্ন ভাষায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ