মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এই প্রথম সাহিত্যে থাকছে না নোবেল পুরস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হবে না বলে জানিয়েছে সুইডিশ একাডেমি। ৬৯ বছরে প্রথমবারের মতো এমন ঘটনা ঘটতে যাচ্ছে। তবে ২০১৯ সালে সাহিত্যে দুটি পুরস্কার দেওয়া হবে। একটি ২০১৮ সালের জন্য অপরটি ২০১৯ সালের।

নোবেল জয়ীদের ছেলেবেলা

১৯৪৯ সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার দিয়ে থাকে সুইডিশ অ্যাকাডেমি। কিন্তু সংস্থাটির ভেতর যৌন কেলেঙ্কারি ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

চলতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার না দেওয়ার মূলে রয়েছেন সুইডিশ অ্যাকাডেমির ফটোগ্রাফার জ্য-ক্লড আর্নল্ট। তিনি সুইডিশ অ্যাকাডেমির সদস্য ও লেখিকা ক্যাটরিনা ফ্রসটেনসনের স্বামী। তার বিরুদ্ধে ধর্ষণ বা যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন অন্তত ১৮ জন নারী। তবে আর্নল্ট এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

কওমি মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার – বিস্তারিত জানুন

এরমধ্যে কিছু ঘটনা সুইডিশ অ্যাকাডেমির মালিকানাধীন স্থাপনা ও সম্পত্তির ভেতর ঘটেছে। আর্নল্টের বিরুদ্ধে একাডেমির গোপন তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে। পুরস্কার প্রাপ্তদের নাম আগেই ফাঁস হওয়ার জন্য তাকে দায়ী করা হয়। বব ডিলান এবং হ্যারল্ট প্রিন্টারের নাম ঘোষণার আগেই তাদের কাছে এ খবর পৌঁছে যায়।

প্রসঙ্গত, সাহিত্য বাদে বাকি সবগুলো পুরস্কারই আগের মতো নিয়মিত থাকছে। প্রতিবছরের মতো এবারও ১ অক্টোবর চিকিৎসাবিদ্যা অথবা মেডিসিনে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। আর পরে পর্যায়ক্রমে ঘোষণা করা হবে অন্যান্য পুরস্কার।

জাতীয় ঐক্য প্রক্রিয়ায় ইসলামের ফায়দা হবে কি?

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার

আপনার ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ