মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শাইখ যাকারিয়াতে আওয়ার ইসলামের ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লেখক গড়ার নিপুন কারিগর খ্যাত, বাংলাভাষার ব্যাকরণ জটিল কঠিন নিয়ম কানুন অতি সহজ সরল সাবলীলভাবে উপস্থানে নতুন নজির স্থাপনকারী বিশিষ্ট লেখক, শিক্ষক ও ভাষা গবেষক আইয়ুব বিন মঈনের ১৬ টি ক্লাস নিয়ে শুরু হচ্ছে লেখালেখি ও ভাষা শিক্ষার স্পেশাল কোর্স।

আগামী শুক্রবার (২০ জুলাই) রাজধানীর কুড়িলে বিশ্বরোডে অবস্থিত শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারে এ কোর্সের উদ্বোধনী ক্লাস শুরু হবে।

কোর্সটি উদ্বোধন করবেন শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক, গবেষক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পদাক হুমায়ুন আইয়ুব।

প্রসঙ্গত, একজন লেখকের পাশাপাশি ছাত্র শিক্ষকসহ সব শ্রেণি পেশার মানুষকে বাংলায় কিছু না কিছু লেখালেখি করতে হয়। সে লেখা বিশুদ্ধ হওয়া জরুরি। লেখা ও বলার ভুল মানুষকে অধিকাংশ সময়ই হাসির পাত্র করে তোলে।

এ প্রয়োজনিয়তাকে সামনে রেখেই আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছে। এরই অংশ হিসেবে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের প্রশিক্ষণ বিভাগের পরিচালক ভাষা গবেষক আইয়ুব বিন মঈনের মাধ্যমে শুরু হচ্ছে বিশেষ এ  কোর্স।

উল্লেখ্য, সপ্তাহে ১ দিন দুটি করে ক্লাস, দুই মাসে ১৬ টি বিশেষ ক্লাসের মাধ্যমে এ কোর্স সম্পন্ন হবে। এতে অংশগ্রহণকারীরা বাংলায় শুদ্ধ লেখার দক্ষতা অর্জনে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

২য় ব্যাচ-এর নিবন্ধন চলছে..

কোর্স শুরু: ২৬ জুলাই থেকে।
স্থান: মারকাজুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার, যাত্রাবাড়ী, ঢাকা।
দিন: প্রতি বৃহস্পতিবার। সময়: বিকাল ৪ টা থেকে। প্রতিদিন ২টি ক্লাস। প্রতি ক্লাস ১ ঘণ্টা ৩০ মিনিট।

রেজিস্ট্রেশন ফি: ৮০০ টাকা। নিবন্ধনের শেষ সময়:  (কোটা পূর্ণ হওয়া সাপেক্ষে) ২২ জুলাই ২০১৮।

সরাসরি বা মোবাইলে যোগাযোগের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

সার্বিক যোগাযোগ: ০১৯১৭-০০৯৯৬৯, ০১৭৮১-৩২৮৮৯৩

আমাদের বিশ্বাস ও চেতনাকে কেন্দ্র করে বাংলা ভাষায় একটি শক্তিমান স্বাতন্ত্র্য তৈরি হওয়া দরকার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ