শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

সংস্কৃতিকর্মী মাওলানা মাহফুজকে বাঁচাতে এগিয়ে আসুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিন রহমান: মাওলানা মাহফুজুর রহমান একজন সংস্কৃতিকর্মী। আবৃত্তি ছিল তার নেশা। মাদরাসার শিক্ষার্থীদের জন্য তিনি নানা সময়ে আয়োজন করতেন আবৃত্তি কোর্স। হঠাৎ করে সবকিছুই বন্ধ হয়ে গেছে।

গত ২ মার্চ পল্টনের একটি রেকর্ড হাউস থেকে বেরুনোর পর হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে যান রাস্তায়। ধরাধরি করে লোকজন তাকে নিয়ে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন।

প্রাথমিক চিকিৎসার পর জানা যায় তার ব্রেনস্ট্রোক করেছে। একই সঙ্গে হাত পা’ও অবশ।

সেই মার্চের পর বর্তমানে তিনি কিছুটা সুস্থ। কিন্তু চলতে পারেন না। কারণ তার এক পা একেবারেই কাজ করে না। শরীরে বল নেই। স্ট্রোকের ফলে কোনো কিছু মনেও রাখতে পারেন না।

ইসলামী ব্যাংক হাসপাতালে নিউরো বিশেষজ্ঞ রেজাউর রহমানের অধীনে চিকিৎসা করাচ্ছেন মাহফুজুর রহমান। ডাক্তার বলেছেন বেশ কয়েক বছর সময় লাগবে তার পূর্ণ সেরে উঠতে। আর এ সময়ে খরচ হবে ২২ লাখ টাকা।

মাহফুজুর রহমান থাকেন ঢাকার খিলগাঁওয়ে। বাড়ি বরিশাল। আর্থিক অবস্থা মোটেও ভালো নয়। যে কারণে বিশাল এ খরচ বহন করা তার পক্ষে একেবারেই সম্ভব নয়। ফলে সমাজের বিত্তবানদের দিকে তাকাতে হচ্ছে তাকে।

মাহফুজুর রহমান ২০১১ সালে চৌধুরীপাড়া মাদরাসা থেকে দাওরা পড়ার পর মিরপুরের এক মাদরাসায় ইফতা পড়েন। তারপর আবৃত্তি নিয়ে কাজ করতেন। কিছুদিন আগে বিয়ে করেছেন। ঘরে ছোট্ট এক সন্তানও রয়েছে।

হাত পা অবশ হয়ে পড়ে থাকা মাহফুজের সংসার খরচ পূরণ করতেই পরিবারের উপর ভরসা করতে হচ্ছে সেখানে বাড়তি চিকিৎসা খরচ বের করা অসম্ভব হয়ে পড়েছে। আর এ কারণে না চাইলেও সমাজের বিত্তবানদের দিকে তাকাতে হচ্ছে তাকে।

একজন সংস্কৃতি কর্মী মাহফুজ আবার সুস্থ হয়ে উঠুক। তার কণ্ঠে আবার বেজে উঠুক সুর আমরা মানে প্রাণে সেটা কামনা করি। আর তাই সমাজের বিত্তবান মানুষদের আহ্বান করছি তার প্রতি সদয় হতে।

যতটুকু সামর্থ রয়েছে তা দিয়ে মাওলানা মাহফুজের পাশে দাঁড়ান। আলেম এ পরিবারটি সুস্থ হযে সমাজে বাঁচুক এটিই সবার প্রত্যাশা। আল্লাহ সহায় হোন।

রোগীর ব্যাপারে জানতে: ০১৮৪১ ৩৭৫২৯৯
বিকাশ নাম্বার: ০১৭১৭ ৮৩১৯৩৭ (পার্সোনাল)
রকেট নাম্বার: ০১৭১৭ ৮৩১৯৩৭-৭ (পার্সোনাল)

ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার
ourislam24.com
exim bank head office
corporat branch
a/c no. 03911100214688

ছোট-বড় যে কোনো রকম অংক পাঠাতে পারেন বিকাশ বা অ্যাকাউন্ট নাম্বারে। দ্রুত পৌঁছে যাবে মাওলানা মাহফুজের কাছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ