মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সৌদিতে এমপি বদি; ওমরা-ইতেকাফ কি কৌশল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মাদকবিরোধী অভিযান নিয়ে দেশব্যাপী চরম উত্তেজনার মাঝেই হঠাৎ ওমরা পালনের উদ্দেশ্যে সৌদ আরব গিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি।

শুক্রবার ভোর চারটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের বেশ কয়েকজন সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।

বিষয়টি নিশ্চিত করেছেন বদির ব্যক্তিগত সহকারী হেলাল। এদিকে মাদক বিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ দেশত্যাগ করে সৌদি আরবে গমনকে কৌশল হিসেবে মনে করছেন অনেকে।

বদির সহকারী হেলাল উদ্দিন জানান, মাদক বিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ ওমরা পালনে সৌদি আরবে গমনকে অনেকে কৌশল হিসেবে মনে করলেও এটি সঠিক নয়। ওমরা যাবার শিডিউল অনেক আগেই নেয়া ছিল।

এদিকে, অভিযান শুরু হওয়ার পর ফ্লাইট হওয়ায় তিনি অভিযান থেকে বাঁচতেই ওমরায় চলে গেছেন বলে ধারণা করছেন অনেকে।

হেলাল বলেন, নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন এবং রমজানের শেষ সপ্তাহ জুড়ে তিনি মসজিদ আল-হারামে ইতেকাফ করার নিয়ত করেছেন। ওমরা পালন ও সৌদিতে ঈদুল ফিতর শেষ করার পরেরদিন ১৭ জুন বাংলাদেশে ঈদুল ফিতরে সবার সাথে যোগ দেবেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, তিনি প্রশাসনকে অবহিত করেই সৌদি আরব গেছেন। আগে থেকে তিনি সব প্রকার অনুমতি নিয়ে রেখেছিলেন।

আরও পড়ুন : হঠাৎ ‘ওমরা’ পালনে এমপি বদি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ