বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সংযম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চৌধুরী মনজুর লিয়াকত

জীবন বলেছিল সংযম চর্চা করতে,
করতে পারিনি; লোভ আঘাত হেনেছে!

বিবেক বলেছিল অন্যায় প্রতিরোধী হতে,
পরাজিত হয়েছি; নিজেই জড়িয়েছি!

অনেকে বলেছিলেন ভাল কাজ করো
উল্টো হেঁটেছি; ক্ষণিক লাভ হয়েছিল কিছু!

সময় আবার বললো সংযম পালনের,
রোজা এসেছে; কিভাবে যেন মিশে গিয়েছি!

সংস্কৃতির সংজ্ঞায় বহমানতার অংশ রোজা,
ইফতার- সেহরি-তারাবী; ভালোই লাগলো!

মা খুশী হয়ে বললেন তোর সুন্দরে পরিবর্তন,
কিভাবে হচ্ছে রে? পরিষ্কার উত্তর দিতে পারিনি!

বন্ধুরা অবাক, নেশা ছেড়ে দিলি একেবারে,
বললাম চর্চা করছি; রোজার মাস যে!

সময় বয়ে গেলো,পরিবর্তন উপলব্ধি হলো
কৃতজ্ঞ রইলাম, সেই মাস'টির কাছে!

যা সংযমে উদ্বুদ্ধ করেছিল, আর
পথহারাকে দেখালো আলোর পথ!

সময় পরিক্রমায় বার্দ্ধক্যের আগমন,
মৃত্যু আলিঙ্গনে শান্তির ঘুম অর্জন!

সন্তানদেরকে অন্যেরা বলেন এখন,
'তোমার অভিভাবক ভালো মানুষ ছিলেন'।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ