মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘আলোর পরশে’র মোড়ক উন্মোচন করলেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী'র জীবন জাগানো অসাধারণ বয়ান ও সফরনামা সংকলন ‘আলোর পরশ’ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

গতকাল (সোমবার) রাত সাড়ে আটটায় দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালকের কার্যালয়ে বইটির মোড়ক উন্মোচন করেন দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী।

আল্লামা শাহ আহমদ শফীর বিষয়ভিত্তিক বয়ানগুলো ও সফরনামা সুন্দর সরল ভাষায় উপস্থাপন করেছেন তরুণ আলেম ও লেখক মাওলানা হাসান আনহার।

বইটি সম্পাদনা করেছেন দারুল উলুম হাটহাজারীর সিনিয়র শিক্ষক ও সহকারী শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী।

বইয়ের প্রেক্ষাপট সম্পর্কে বইটির লেখক ও সম্পাদক জানান, দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী দেশব্যাপী মাহফিল-মাজলিসে বয়ান করে আসছেন।

হযরতের সেই জীবন জাগানিয়া বয়ান ও সফরনামার মলাটবদ্ধ সংকলন আলোর পরশ। আমরা আশাবাদি বইটি পাঠকমহলের চাহিদা পূরণে সামর্থ হবে।

মাকতাবাতুল মাদানী কর্তৃক প্রকাশিত ১১২ পৃষ্ঠার বাইটির মুদ্রিত মূল্য ১৫০ টাকা।

‘সমাজসেবায় আল্লামা আহমদ শফী ফাউন্ডেশন রোল মডেল হবে’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ