বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভারতের আজমগড় মাদরাসার শিক্ষাসচিব মুফতি আবদুল্লাহর ইন্তেকাল, আল্লামা মাহমুদুল হাসানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

ভারতের বিখ্যাত আলেম ও মাদরাসায়ে বায়তুল উলুম আজমগড়ের শিক্ষাসচিব আল্লামা মুফতি আবদুল্লাহ ফুলপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

তিনি আজ সকালে পবিত্র মক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওমরার সফরে মক্কায় ছিলেন।

মাদরারাসায়ে বায়তুল উলুমের সিনিয়র শিক্ষক মাহবুবে আলম এক ওয়াকস অ্যাপ ম্যাসেজে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

মুফতি আবদুল্লাহ ফুলপুরী মহিউস সুন্নাহমাওলানা শাহ আবারারুল হক হক্কী রহ. এর অন্যতম খলিফা ছিলেন।

তার মৃত্যুতে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির আল্লামা মাহমুদুল হাসান গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

তিনি বলেন, মুফতি আবদুল্লাহ আমার শায়খের অন্যতম খলিফা ছিলেন। তিনি সারা জীবন ইলমে দীনের তালিম ও সুন্নাতে রাসুল সা. এর প্রচার করেছেন। আল্লাহ তায়ালা তার খেদমত কবুল করেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মকাম দান করেন। আমিন।

মুফতি আবদুল্লাহর আত্মার মাগফিরাত কামনা করে আজ যাত্রাবাড়ি মাদরাসা-মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

মাদরাসার ছাত্র-শিক্ষক ও এলাকার সাধারণ মানুষ দোয়ায় অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন আল্লামা মাহমুদুল হাসান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ