মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফ্রান্সের রাস্তায় নামাজ নিষিদ্ধ; মুসলিমদের ক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছে, এখন থেকে প্যারিসের রাস্তায় কেউ নামাজ পড়তে পারবে না। যদি কেউ প্যারিসের রাস্তায় নামাজ পড়ে তাহলে কর্তৃপক্ষ বাধা প্রয়োগ করবে।

ক্লদ আরও বলেছে, যদি কেউ এ নিয়ে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স মুসলমানদের জন্য রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করল।

প্যারিসের মিশ্র সংস্কৃতির এলাকা গোথে ডি অরের দুটি রাস্তায় শুক্রবারের নামাজ পড়া হয়। মুসলমানদের বলা হয়েছে, তারা যেন আর বাইরে নামাজ না পড়ে। এ ব্যাপারে তাদের সঙ্গে কথাও হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ফ্রান্সের মুসলিম প্রতিনিধি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রোডে নামাজ পড়তে নিষেধ করেছে। কিন্তু নামাজ আদায়ের জন্য অন্যত্র একটি বড় মসজিদ নির্মাণের পরামর্শ দেয়নি।

বিগত কয়েক বছর যাবদ ফ্রান্সে মসজিদের সংখ্যা কম হওয়ার কারণে মুসলমানেরা বিক্ষোভ করেছে। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ইতিবাচক জবাব দেয়নি।

প্যারিসের স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতার এক পর্যায়ে বলেন, যে স্থানে জুমার নামাজ আদয় হয়, সেখানে মুসল্লিরা যাতে রাস্তায় নামাজ আদায় না করতে পারে সেজন্য ১০০ জন আইন প্রণেতাকে মোতায়েন করা হয়েছে।

মুসলমানেরা যাতে রাস্তায় নামাজ আদায় না করে সেজন্য তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

ক্লদ বলেছেন, নামাজের জন্য মুসলমানদের নতুন স্থান খুঁজতে হবে। আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধান করব।

ফ্রান্সে প্রায় ৫০ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। সম্প্রতি কয়েকটি হামলার ঘটনার পর সেদেশে মুসলামনদের বিরুদ্ধে বৈষম্য বৃদ্ধি পেয়েছে।

সূত্র: ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ