মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাওলানা সা’দ প্রশ্নে উত্তরায় চলছে উলামা মাশায়েখ পরামর্শ সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

তাবলিগ জামাতের দিল্লির মুরব্বি মাওলানা সা’দ নিয়ে চলমান সংকট নিরসনের লক্ষ্যে  রাজধানীর উত্তরায় চলছে উলামা মাশায়েখ পরামর্শ সভা।

উত্তরার ১৪ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের আয়েশা মসজিদে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া বৈঠক দুপুর পর্যন্ত চলার কথা রয়েছে।

অনুষ্ঠানে অংশ নেয়া মিরপুর ইদারাতুল মাআরিফের শায়খে সানি আল্লামা মুফতি ফরিদুদ্দীন আওয়ার ইসলামকে বলেন, যথাসময়ে উলামা মাশায়েখ সম্মেলন শুরু হয়েছে। দেশের শীর্ষ আলেমগণ ইতোমধ্যে তাতে উপস্থিত হতে শুরু করেছেন।

উপস্থিত উলামায়ে কেরামের মধ্যে রয়েছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মুফতি কেফায়েতুল্লাহ, মুফতি মোহাম্মদ ওয়াক্কাস, মাওলানা সাজিদুর রহমান, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা আবদুল কুদ্দস, মুফতি হিফজুর রহমান, মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, জুনায়েদ আল হাবিব ও আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিতি নিশ্চিত করেছেন, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মিযানুর রহমান সাঈদ ও মুফতি দেলোয়ার হোসাইন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ