শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক মুফতি মঈনুল ইসলাম রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন  বৃষ্টি নিয়ে আবারও সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের গণভোট নিয়ে জনগণের সঙ্গে গাদ্দারি করেছে সরকার: আমিরে মজলিস জুহাইমানের দখলে কাবা, দুই সপ্তাহ বন্ধ ছিল জুমার খুতবা দারুল উলুম নদওয়াতুল উলামায় প্রিমিয়ার লিগের উদ্বোধন বাবুনগর মাদরাসার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিক মজলিসের জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন

রাজধানীতে বৈশাখী পরিবহনের বাসে আগুন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর ভাটারায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কোকাকোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটি পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা পৌনে ৬টার দিকে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে তারা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।

এদিকে আগুনে পুড়ে যাওয়া বাসটি ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈশাখী পরিবহনের বাসটি সাভার-ঢাকা রুটে চলাচল করে। আগুন লাগার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। নতুন বাজারে যাত্রীরা নেমে যাওয়ার পরপরই দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে সূত্রটি জানিয়েছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ