শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর   আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ! হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৩১৪ দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জামিয়া কাসিমুল উলূমের ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ৭ নভেম্বর  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের পুরাণবাজারে অবস্থিত জামিয়া আরাবিয়্যাহ কাসিমুল উলূম (জাফরাবাদ হাফিজিয়া মাদরাসা)-এর ৮৫তম বার্ষিক ওয়াজ মাহফিল ও তা'লীমী জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে মাদরাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন মাদরাসার বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামী চিন্তাবিদরা আলোচনা করবেন।

মাহফিলের কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টায় পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত ও প্রারম্ভিক আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। সকাল সাড়ে ৯টায় আলোচনা করবেন ঢাকার ফরিদাবাদ মাদরাসার মাওলানা নজরুল ইসলাম। তাঁর আলোচনার বিষয় ‘আদর্শ পরিবার ও আদর্শ সন্তান’।

সকাল সাড়ে ১০টায় ‘ব্যক্তি স্বাধীনতা ও ইসলাম’ বিষয়ে আলোচনা করবেন আল-মারকাজুল হানাফী বাংলাদেশের মুহতামিম মুফতি নোমান কাসেমী। সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে অজু ও নামাজের প্রশিক্ষণ। দুপুর ১২টায় ফরিদাবাদ মাদরাসার মুফতি আব্দুস সালাম ‘কওমি মাদরাসার ঐতিহ্য ও অবদান’ বিষয়ে আলোচনা করবেন।

দুপুরে যোহরের নামাজের পর মৃত্যু ও কাফন-দাফনের মাসায়েল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। বিকেল ২টা ৪৫ মিনিটে মুরাদনগর মাদরাসা, কুমিল্লার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আমজাদ হুসাইন ‘মদ ও জুয়ার ভয়াবহতা’ বিষয়ে আলোচনা করবেন।

বিকেল ৪টায় আসরের নামাজের পর আলোচনা করবেন ঢাকার বারিধারা মাদরাসার শাইখুল হাদিস মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমী। তাঁর আলোচনার বিষয় ‘স্মার্টফোন ও সোশ্যাল মিডিয়ার অপব্যবহার’।

বাদ মাগরিব আলোচনা করবেন কুমিল্লার সুধন্যপুর মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাকুন্নবী। তাঁর আলোচনার বিষয় ‘পরিবার পরিকল্পনা ও ইসলাম’।

রাত সাড়ে ৭টায় এশার নামাজের পর জামিয়ার মুহতামিম মাওলানা খাজা আহমদুল্লাহ ‘পারিবারিক সুসম্পর্ক ও তিন তালাকের ভয়াবহতা’ বিষয়ে আলোচনা করবেন। রাত সাড়ে ৮টায় বক্তব্য রাখবেন ফুলছোঁয়ার পীর সাহেব মুফতি আবু সাঈদ। তাঁর আলোচনার বিষয় ‘দুনিয়ার মুহাব্বত ও ফিকরে আখেরাত’। রাত ৯টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হবে।

মাহফিলে অংশগ্রহণের জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ