নিজস্ব প্রতিবেদক
কাদিয়ানীদের রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনের আয়োজন করতে যাচ্ছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। এতে দেশ-বিদেশের স্বনামধন্য ওলামায়ে কেরামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থাকবেন। মহাসম্মেলনে বিশেষ মেহমান হিসাবে থাকবেন ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের নায়েবে আমীর শায়েখ ওমর মক্কী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদের সভাপতিত্ত্বে নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ মাঠে এ মহাসম্মেলন আয়োজন করা হবে।
এতে প্রধান হিসাবে থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি হিসাবে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন (বকুল) এমপি ও নরসিংদী-৩ (শিবপুর)এর সংসদ সদস্য জনাব আলহাজ্ব মনজুর এলাহী।
জানা যায়, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের নায়েবে আমীর, আল্লামা মুফতি মোহাম্মদ আলীর আহ্ববানে এ সম্মেলনে উপস্থিত থাকবেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ আল-কুরাইশী, মাওলানা মুফতি জসিমুদ্দিন, হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি জসিমুদ্দিন, দেওনা পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, নারায়ণগঞ্জ পীর মাওলানা আব্দুল আউয়ালসহ মুফতি ইমাদুদ্দিন, মাওলানা শুয়াইব ইবরাহিম, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজী, মাওলানা রেজাউল করিম আবরার,মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি শফি কাসেমীসহ দেশ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম।
সার্বিক যোগাযোগের জন্য- মাওলানা শওকত আলী কাসেমী, আহবায়ক ০১৭১২০০২১১১ মাওলানা সফিউল্লাহ, সদস্য সচিব ০১৬৭৫৬৪৩১৪৪
এমএম/