শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আদর্শ বিসর্জন দিয়ে ক্ষমতায় যেতে চাই না: শায়খে চরমোনাই ‘ট্রান্সজেন্ডার’ নিয়ে বক্তব্যে তোপের মুখে শিক্ষামন্ত্রী, দিলেন ব্যাখ্যা আওয়ার ইসলামের জাতীয় সিরাত প্রতিযোগিতায় অংশ নিলেন দুই সহস্রাধিক প্রতিযোগী স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির পাল্টাপাল্টি বক্তব্যে সমন্বয়হীনতা স্পষ্ট: ইসলামী আন্দোলন আত্মশুদ্ধি ও নৈতিক পুনর্জাগরণে গড়ে উঠতে পারে বৈষম্যহীন রাষ্ট্র: ড. খালিদ হোসেন রূপপুরে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের  তুরস্কের ক্যাপাডোসিয়ায় পাহাড়ধসে ৩ জনের মৃত্যু সফরসঙ্গীদের নিয়েই দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী: আতিকুর রহমান রুমন  যাত্রাবাড়ীতে লাইফস্টাইল ব্র্যান্ড ‘এলভান্ট’-এর নতুন আউটলেট উদ্বোধন 

আওয়ার ইসলামের জাতীয় সিরাত প্রতিযোগিতায় অংশ নিলেন দুই সহস্রাধিক প্রতিযোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত ও আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জনের লক্ষ্যে আয়োজিত ‘জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬’-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুই সহস্রাধিক প্রতিযোগী অংশ নেন।

অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এ প্রতিযোগিতায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। উৎসাহ-উদ্দীপনা ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। দেশ-বিদেশ থেকে নারী-পুরুষ উভয়েই অনলাইনে পরীক্ষায় অংশ নেন। 

পরীক্ষা চলাকালে আওয়ার ইসলাম কার্যালয়ে সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব, বিচারক প্যানেল সদস্য জহির উদ্দিন বাবর, মাসউদুল কাদির, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাউসার লাবীব, মুহিউদ্দীন মাআয, নাদিরুজ্জামান নাদিম এবং টেকনিক্যাল টিম লিডার মুহাম্মদ আনাস উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধিত ব্যক্তিদের মধ্যে শুরু থেকেই ব্যাপক আগ্রহ ছিল। মূল পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে ইতিমধ্যে একটি ডামি পরীক্ষা ও একটি মডেল টেস্টের আয়োজন করা হয়। উভয় পরীক্ষায় প্রতিযোগীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যায়।

প্রতিযোগিতার প্রশ্নপত্র তৈরি করা হয়েছে মুহাম্মদ যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থ অবলম্বনে। বইটির আলোকে বিশেষজ্ঞদের একটি দল ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন প্রণয়ন করে। নিবন্ধিত প্রতিযোগীদের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেওয়া হয়।

আয়োজকেরা জানান, নিবন্ধনকারীদের বড় একটি অংশ কওমি মাদরাসার শিক্ষার্থী। তাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সূচির সঙ্গে পূর্বনির্ধারিত তারিখ মিলে যাওয়ায় প্রতিযোগীদের সুবিধার্থে পরীক্ষার তারিখ পরিবর্তন করে ৩০ অক্টোবর নির্ধারণ করা হয়।

প্রতিযোগিতায় মোট ৭৫ জন বিজয়ীর জন্য পাঁচ লাখ টাকার বেশি মূল্যের পুরস্কার রাখা হয়েছে। এর মধ্যে প্রথম স্থান অর্জনকারী পাবেন পবিত্র ওমরাহ পালনের সুযোগ। দ্বিতীয় স্থান অর্জনকারী পাবেন ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন ৩০ হাজার টাকা।

এ ছাড়া চতুর্থ থেকে ২৫তম স্থান অর্জনকারী ২২ জন পাবেন দুই হাজার টাকা করে। ২৬তম থেকে ৭৫তম স্থান অর্জনকারী ৫০ জনকে দেওয়া হবে পাঁচ হাজার টাকা সমমূল্যের বই।
আয়োজকেরা আরও জানান, প্রতিযোগিতার ফলাফল আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রকাশ করা হবে। পরবর্তী সময়ে রাজধানী ঢাকায় জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ