নিজস্ব প্রতিবেদক
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের উদ্যোগে সাত দিনব্যাপী ‘হিফজুল কুরআন শিক্ষিকা প্রশিক্ষণ’ শুরু হচ্ছে আগামী ২৩ অক্টোবর। দেশের নারী হিফজ শিক্ষিকাদের দক্ষতা বৃদ্ধি ও পাঠদান পদ্ধতির উন্নয়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা, থানা-সংলগ্ন হুসনুল কুরআন বালিকা মাদতরাসায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের আগামী ২২ অক্টোবর বৃহস্পতিবারের মধ্যে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
প্রশিক্ষণ কোর্সে ভর্তি ও খাবার বাবদ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৫০০ টাকা। ভর্তির সময় জন্মনিবন্ধন সনদ অথবা পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। পাশাপাশি বিছানাপত্র, মশারি ও প্রয়োজনীয় à¦