সোমবার, ০৬ জুলাই ২০২৬ ।। ২২ আষাঢ় ১৪৩৩ ।। ২১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘ছাত্র-জনতার রক্ত নিয়ে তামাশা করতে কাউকে সংসদে পাঠানো হয়নি’ হারাম দৃষ্টি কেড়ে নেয় হালাল সৌন্দর্য মাদরাসাবিরোধী একপাক্ষিক প্রচারণা বন্ধে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান মাদরাসা সংরক্ষণ পরিষদের  সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক নওমুসলিমদের পুনর্বাসনে খাইরুল উম্মাহ ফাউন্ডেশনের অনন্য উদ্যোগ প্রতিবাদের ভাষায় অশ্লীলতা: সামাজিক অবক্ষয়ের এক নতুন সংকট মাদরাসা শিক্ষার ভূয়সী প্রশংসা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর আওয়াবিন নামাজের ফজিলত ও নিয়ম গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পাঞ্চলে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি ইসলামী আন্দোলন মহাসচিবের

সব আলিয়া মাদরাসায় প্রতিদিন পিটি ও খেলাধুলা বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশের সব আলিয়া মাদরাসায় প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। এ লক্ষ্যে দেশের সব মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সোমবার (৬ জুলাই) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত নির্দেশনাটি দেশের সব মাদরাসায় পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। তরুণ সমাজকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে দৈনিক সমাবেশ (পিটি) এবং নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যাবশ্যক।

এ পরিপ্রেক্ষিতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)-দের নিজ নিজ প্রতিষ্ঠানে প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত একজন শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব দিতে হবে। একই সঙ্গে শূন্য পদগুলো বিধি অনুযায়ী দ্রুত পূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর আশা প্রকাশ করেছে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলাবোধ এবং সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।

/আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ